Advertisement

বাড়িটির সামনে উঠত ১৫০ ফ্ল্যাট, আগেই সব জমি কিনে নিলেন ধনী Youtuber

Sourav Joshi Land Purchase: নিজের বাড়ির সামনে ১৫০টি ফ্ল্যাট তৈরি হতে চলেছিল। তাতেই নষ্ট হতে পারত ব্যক্তিগত গোপনীয়তা। সেই আশঙ্কাতেই পুরো জমিটাই কিনে নিলেন জনপ্রিয় ইউটিউবার সৌরভ জোশি।

 পুরো জমিটাই কিনে নিলেন জনপ্রিয় ইউটিউবার সৌরভ জোশি। পুরো জমিটাই কিনে নিলেন জনপ্রিয় ইউটিউবার সৌরভ জোশি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Jun 2026,
  • अपडेटेड 9:53 PM IST
  • নিজের বাড়ির সামনে ১৫০টি ফ্ল্যাট তৈরি হতে চলেছিল।
  • নষ্ট হতে পারত ব্যক্তিগত গোপনীয়তা।
  • পুরো জমিটাই কিনে নিলেন জনপ্রিয় ইউটিউবার সৌরভ জোশি।

Sourav Joshi Land Purchase: নিজের বাড়ির সামনে ১৫০টি ফ্ল্যাট তৈরি হতে চলেছিল। তাতেই নষ্ট হতে পারত ব্যক্তিগত গোপনীয়তা। সেই আশঙ্কাতেই পুরো জমিটাই কিনে নিলেন জনপ্রিয় ইউটিউবার সৌরভ জোশি। সম্প্রতি নিজের ভ্লগে এই সিদ্ধান্তের কারণ জানিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি।

ভারতের অন্যতম জনপ্রিয় ভ্লগার সৌরভ জোশির জীবনের নানা মুহূর্ত প্রতিদিনই ক্যামেরাবন্দি হয়। লক্ষ লক্ষ মানুষ তাঁর ভিডিও দেখেন। ফলে ব্যক্তিগত জীবন আগেই অনেকটাই জনসমক্ষে। সেই কারণেই বাড়ির ঠিক সামনে বড় আবাসন তৈরি হওয়ার খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি।

সৌরভ জানান, তাঁর বাড়ির সামনে একটি বড় নির্মাণ প্রকল্পের পরিকল্পনা ছিল। সেখানে প্রায় ১৫০টি ফ্ল্যাট তৈরি হওয়ার কথা। অর্থাৎ বহু পরিবার সেখানে বসবাস শুরু করলে তাঁদের বাড়ির বারান্দা বা জানালা থেকে সরাসরি সৌরভের বাড়ি দেখা যেত। তাঁর আশঙ্কা ছিল, অনেকেই সেখান থেকে ছবি বা ভিডিও তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দিতে পারেন। এতে তাঁর এবং পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারত।

এই কারণেই শেষ পর্যন্ত বড় সিদ্ধান্ত নেন ইউটিউবার। তিনি জানান, পরিস্থিতি বিবেচনা করে বাড়ির সামনের পুরো জমিটিই কিনে নিয়েছেন। ফলে আপাতত সেখানে কোনও আবাসন প্রকল্প তৈরি হবে না। নিজের পরিবারের নিরাপত্তা এবং ব্যক্তিগত পরিসর রক্ষার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

সৌরভের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। একাংশের দাবি, এত বড় জমি কিনে নেওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই তাঁরা বিষয়টিকে ‘অতিরিক্ত বিলাসিতা’ বলেই কটাক্ষ করছেন। আবার অন্য একটি বড় অংশের মত, জনপ্রিয় ব্যক্তিত্বদের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত কঠিন। তাই সৌরভের সিদ্ধান্তকে তাঁরা যথার্থ বলেই মনে করছেন।

ইতিমধ্যেই সৌরভের সেই ভ্লগের অংশ বিভিন্ন সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। অনুরাগীরা বলছেন, প্রতিদিন কোটি কোটি মানুষের নজরে থাকা একজন কনটেন্ট ক্রিয়েটরের জন্য ব্যক্তিগত জীবন সুরক্ষিত রাখা সহজ নয়। তাই প্রয়োজন হলে এমন পদক্ষেপ নেওয়াই স্বাভাবিক।

Advertisement

তবে জমি কেনার পর সেখানে ভবিষ্যতে কী তৈরি হবে, তা এখনও স্পষ্ট করেননি সৌরভ। আপাতত ওই জায়গা ফাঁকাই থাকবে কি না, নাকি অন্য কোনও পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

এই ঘটনার পর আবারও স্পষ্ট হয়েছে, ডিজিটাল দুনিয়ার জনপ্রিয় তারকাদের কাছে ব্যক্তিগত গোপনীয়তার মূল্য কতটা। নিজের এবং পরিবারের ব্যক্তিগত জীবন সুরক্ষিত রাখতেই কোটি টাকার বিনিয়োগ করতেও পিছপা হননি সৌরভ জোশি। 

Read more!
Advertisement
Advertisement