Advertisement

সুপার হিরো 'Batman-এর Bike'! ভারতে রয়েছে মাত্র একটি, দাম জানেন?

ভারতে যে সমস্ত সংস্থা বাইক বা স্কুটার বিক্রি করে তার অন্যতম হন্ডা। একই কোম্পানির আন্তর্জাতিক ইউনিট Honda International একটি বাইক তৈরি করেছে যেটি দেখতে কমিক সুপারহিরো ব্যাটম্যানের বাইকের মতো। সেটির নাম দেওয়া হয়েছে Honda NM4 Vultus। ভারতে বর্তমানে এটি শুধু মুম্বইতেই একটি রয়েছে। 

'Batman'-এর বাইকের মতো দেখতে বাইক (ছবি-ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওর স্ক্রিনশন)'Batman'-এর বাইকের মতো দেখতে বাইক (ছবি-ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওর স্ক্রিনশন)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Mar 2022,
  • अपडेटेड 10:18 PM IST
  • ব্যাটম্যানের বাইকের মতো দেখতে বাইক
  • ভারতের শুধু মুম্বইতেই রয়েছে
  • চমকে দেওয়ার মতো ফিচার

ব্যাটমানের বাইক, নাম শুনে নিশ্চয় অবাক হয়েছেন? এবার ভাবুন যদি সেটি আপনি চালানোর জন্য পান তাহলে কেমন হবে? ব্যাটমানের বাইকের মতো দেখতে একটি বাইক এবার ভারতে দেখা গেল। আর এর ফিচার্স শুনলে আপনি হয়তো ফের একবার কমিকসের জগতে ডুবে যাবেন। 

Honda বানিয়েছে এই বিশেষ বাইক 
ভারতে যে সমস্ত সংস্থা বাইক বা স্কুটার বিক্রি করে তার অন্যতম হন্ডা। একই কোম্পানির আন্তর্জাতিক ইউনিট Honda International একটি বাইক তৈরি করেছে যেটি দেখতে কমিক সুপারহিরো ব্যাটম্যানের বাইকের মতো। সেটির নাম দেওয়া হয়েছে Honda NM4 Vultus। ভারতে বর্তমানে এটি শুধু মুম্বইতেই একটি রয়েছে। 

'Batman'-এর বাইকের মতো দেখতে বাইক (ছবি-ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওর স্ক্রিনশন)

Maruti Alto-র চেয়েও বেশি শক্তি
Honda NM4 Vultus-এর ইঞ্জিন 745cc। এটিতে রয়েছে লিকুইড কুলড  8v সমান্তরাল ট্যুইন ইঞ্জিন, যা  54 bhp শক্তি উৎপন্ন করে। এর শক্তি Maruti Alto-র চেয়েও বেশি। এর সর্বোচ্চ টর্ক 68Nm। 

বাইকটিতে রয়েছে চারটি ডিকি
বাইক তৈরির সময় চালকের মালপত্র রাখার বিষয়টিতেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এটিতে হ্যান্ডেলের কাছে দুটি ছোট ডিকি দেওয়া হয়েছে, যেগুলি এক লিটারের। অন্যদিকে পিছনে দেওয়া হয়েছে আরও দুটি ডিকি। সেগুলি ৩ লিটারের। 

'Batman'-এর বাইকের মতো দেখতে বাইক (ছবি-ইউটিউবে ভাইরাল হওয়া ভিডিওর স্ক্রিনশন)

গাড়ির মতো অনেক ফিচার 
বাইকটিতে গাড়ির মতো অনেক ফিচার রয়েছে। এতে রয়েছে ডুয়াল ক্লাচ ট্রান্সমিশান। তাছাড়াও রয়েছে একটি হ্যান্ডব্রেক। এতে রয়েছে দুটি ড্রাইভিং মোড। একইসঙ্গে এতে অটোমেটিক গিয়ারের মতো গিয়ার শিফটিংও করা যায়। 

YouTube-এ ভিডিও ভাইরাল
এই বাইকটির ভিডিও Instagram ও YouTube-এর মতো বেশকিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি BikeWithGirl নামের একটি ইউটিউব চ্যানেল শেয়ার করেছে। তবে এই বাইকটি এখনও ভারতে লঞ্চ হয়নি এবং খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনাও নেই। বাইকটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় 8.6 লক্ষ টাকা। 


 

Read more!
Advertisement
Advertisement