Advertisement

VIDEO: জলের ট্যাঙ্কে উঠতেই ভেঙে পড়ল সিঁড়ি! দুষ্টু ছেলেদের উদ্ধারে এল কপ্টার

Siddharthnagar News: রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হল একদল কিশোর। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে উঁচু জলের ট্যাঙ্কে উঠেছিল পাঁচ জন। আচমকাই ভেঙে যায় ট্যাঙ্কের সিঁড়ি।

১৬ ঘণ্টা আটকে থাকার পর রবিবার সকালে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে উদ্ধার করা হয় বাকি দুই কিশোরকে।১৬ ঘণ্টা আটকে থাকার পর রবিবার সকালে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে উদ্ধার করা হয় বাকি দুই কিশোরকে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2026,
  • अपडेटेड 1:07 PM IST
  • রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হল একদল কিশোর।
  • উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে উঁচু জলের ট্যাঙ্কে উঠেছিল পাঁচ জন।
  • আচমকাই ভেঙে যায় ট্যাঙ্কের সিঁড়ি।

Siddharthnagar News: রিল বানাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হল একদল কিশোর। উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে উঁচু জলের ট্যাঙ্কে উঠেছিল পাঁচ জন। আচমকাই ভেঙে যায় ট্যাঙ্কের সিঁড়ি। তাতে নিচে পড়ে মৃত্যু হয় এক কিশোরের। জখম হয় দু’জন। আর ট্যাঙ্কের উপর প্রায় ১৬ ঘণ্টা আটকে থাকার পর রবিবার সকালে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে উদ্ধার করা হয় বাকি দুই কিশোরকে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর (Siddharthnagar Tank Incident) জেলার কাংশীরাম আবাসন কলোনিতে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার কয়েক জন কিশোর মিলে একটি উঁচু জলের ট্যাঙ্কে ওঠে। উদ্দেশ্য ছিল মোবাইলে রিল তৈরি করা। সেই সময় আচমকাই ভেঙে পড়ে ট্যাঙ্কের সিঁড়ির একটি অংশ।

এর ফলে সিদ্ধার্থ, শনি এবং গোলু নামে তিন কিশোর নিচে পড়ে যায়। গুরুতর আঘাত লাগে তাদের। হাসপাতালে নিয়ে গেলে সিদ্ধার্থ নামে এক কিশোরকে মৃত ঘোষণা করা হয়। আহত শনি এবং গোলুকে ভর্তি করা হয়েছে Madhav Prasad Tripathi Medical College-এ। চিকিৎসকদের দাবি, আপাতত তারা বিপন্মুক্ত।

অন্য দিকে পবন এবং কল্লু নামে দুই কিশোর ট্যাঙ্কের উপরেই আটকে পড়ে। সিঁড়ি ভেঙে যাওয়ায় নিচে নামার কোনও পথ ছিল না তাদের কাছে। রাতভর চলে উদ্ধারকাজের চেষ্টা। ঘটনাস্থলে পৌঁছয় National Disaster Response Force বা NDRF-এর দল।

কিন্তু সমস্যা তৈরি হয় ট্যাঙ্ক পর্যন্ত পৌঁছনোর রাস্তা নিয়ে। উদ্ধারকারী যন্ত্র এবং লিফট ট্যাঙ্কের কাছে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে প্রথম দফার উদ্ধার অভিযান ব্যর্থ হয়। পরিস্থিতি জটিল হয়ে পড়ায় রাজ্য সরকারের সাহায্য চায় জেলা প্রশাসন।

এর পর উদ্ধারকাজে নামে Indian Air Force। গোরখপুরের সেন্ট্রাল এয়ার কমান্ড থেকে একটি Mi-17 V5 হেলিকপ্টার পাঠানো হয়। রবিবার সকাল প্রায় ৫টা ২০ মিনিট নাগাদ হেলিকপ্টারটি ঘটনাস্থলে পৌঁছয়। শুরু হয় বায়ুসেনার বিশেষ উদ্ধার অভিযান।

Advertisement

মাত্র ১৫ মিনিটের মধ্যেই ট্যাঙ্কের উপর আটকে থাকা দুই কিশোরকে নিরাপদে নামিয়ে আনা হয়। পরে সেই হেলিকপ্টারেই তাদের গোরখপুরে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য।

প্রশাসন সূত্রে খবর, রাতভর বিকল্প রাস্তা তৈরির কাজ চলছিল যাতে উদ্ধারকারী যান ট্যাঙ্কের কাছে পৌঁছতে পারে। রাত ৩টে নাগাদ রাস্তা তৈরির কাজ প্রায় শেষ হয়ে এসেছিল। কিন্তু আচমকা বৃষ্টি শুরু হওয়ায় সেই কাজ থেমে যায়। তার পরই হেলিকপ্টার ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পুরো উদ্ধার অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক, পুলিশ এবং বিভিন্ন উদ্ধারকারী সংস্থার কর্মীরা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনাকে ঘিরে। 

Read more!
Advertisement
Advertisement