Advertisement

ট্রেনের ‘ফুলসজ্জা কোচ’ ঘিরে Viral ভিডিও, কী বলছে রেল?

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি ট্রেনের ১এসি কেবিনকে হানিমুন স্যুটের আদলে সাজানো হয়েছে। রঙিন বেলুন, গোলাপ, ফুলের পাপড়ি, লাইটিং এবং "আই লাভ ইউ" লেখা দিয়ে সাজানো ওই কেবিন দেখে অনেকেই একে ‘সুহাগরাত কোচ’ বলে অভিহিত করছেন।

ট্রেনের সোহাগরাত কামরা।-ফাইল ছবিট্রেনের সোহাগরাত কামরা।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Jul 2026,
  • अपडेटेड 6:27 PM IST
  • সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি ট্রেনের ১এসি কেবিনকে হানিমুন স্যুটের আদলে সাজানো হয়েছে।
  • রঙিন বেলুন, গোলাপ, ফুলের পাপড়ি, লাইটিং এবং "আই লাভ ইউ" লেখা দিয়ে সাজানো ওই কেবিন দেখে অনেকেই একে ‘সুহাগরাত কোচ’ বলে অভিহিত করছেন।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি ট্রেনের ১এসি কেবিনকে হানিমুন স্যুটের আদলে সাজানো হয়েছে। রঙিন বেলুন, গোলাপ, ফুলের পাপড়ি, লাইটিং এবং "আই লাভ ইউ" লেখা দিয়ে সাজানো ওই কেবিন দেখে অনেকেই একে ‘সুহাগরাত কোচ’ বলে অভিহিত করছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠেছে, ট্রেনের কেবিন এভাবে সাজানো কি আদৌ নিয়মসিদ্ধ? এতে কি রেলের নিরাপত্তা বা বিধিনিষেধের কোনও লঙ্ঘন হচ্ছে?

ভিডিওতে দেখা যায়, ১এসি কোচের একটি ব্যক্তিগত কেবিনকে সম্পূর্ণ হানিমুন স্যুটের আবহে সাজানো হয়েছে। ছাদজুড়ে রঙিন বেলুন, দেয়ালে গোলাপের ফুল, ছোট ছোট আলোর মালা এবং বার্থের ওপর গোলাপের পাপড়ি দিয়ে হৃদয়ের নকশা তৈরি করা হয়েছে। মেঝেতেও ছড়িয়ে রয়েছে ফুলের পাপড়ি। এমনকি একটি ঝুড়িকেও ফুলের তোড়ার মতো সাজানো হয়েছে। দেয়ালে লেখা রয়েছে, 'I Love You'।

জানা গিয়েছে, নিজের সঙ্গীকে চমকে দিতেই এক যাত্রী এই বিশেষ সাজসজ্জার আয়োজন করেছিলেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তবে অনেকেই ভারতীয় রেল এবং রেলমন্ত্রীকে ট্যাগ করে জানতে চেয়েছেন, যাত্রীরা কি ইচ্ছেমতো ট্রেনের কেবিন সাজাতে পারেন? এতে নিরাপত্তাজনিত কোনও সমস্যা তৈরি হয় না?

এই বিতর্কের জবাবও দিয়েছে রেল কর্তৃপক্ষ। তাদের বক্তব্য, ১এসি কেবিন যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য নির্দিষ্ট থাকে। কোনও যাত্রী যদি সম্পূর্ণ কেবিনটি বুক করেন, তাহলে যাত্রাকালীন সময়ে সেই কেবিনের ভেতর নিজের পছন্দমতো সাজসজ্জা করতে পারেন, যতক্ষণ না তা রেলের সম্পত্তির ক্ষতি করে বা নিরাপত্তা বিধি লঙ্ঘন করে।

রেলের আরও স্পষ্ট বক্তব্য, যাত্রীরা নিজের উদ্যোগে কেবিন সাজালে তাতে রেলের কোনও ভূমিকা থাকে না। যাত্রী কীভাবে নিজের ভ্রমণকে স্মরণীয় করে তুলবেন, তা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত বিষয়। রেলের নিয়ম ভঙ্গ না হলে এমন সাজসজ্জায় কোনও আইনি বাধা নেই।


 

Read more!
Advertisement
Advertisement