Advertisement

Dream Meaning: স্বপ্নে সাপ, মৃত্যু, উঁচু থেকে পড়ে যাওয়া! কীসের ইঙ্গিত? যা জানালেন বিজ্ঞানীরা

বিজ্ঞানীদের মতে, স্বপ্নের কোনও নির্দিষ্ট বা সর্বজনীন অর্থ এখনও প্রমাণিত হয়নি। তবে ঘুমের মধ্যে মস্তিষ্ক কী ভাবে কাজ করে, সে বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে।

স্বপ্নের অর্থ বুঝুন।স্বপ্নের অর্থ বুঝুন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Nov 2026,
  • अपडेटेड 10:04 PM IST
  • ঘুমের মধ্যে কখনও দেখছেন সাপ তাড়া করছে।
  • এমন স্বপ্নের অর্থ কী?

Dream Meaning: ঘুমের মধ্যে কখনও দেখছেন সাপ তাড়া করছে। কখনও আবার দেখছেন, অনেক উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন। কোনও রাতে মৃত আত্মীয়ের সঙ্গে দেখা হচ্ছে। ঘুম ভাঙার পরেও সেই দৃশ্য মাথায় ঘুরতে থাকে। মনে প্রশ্ন জাগে, এমন স্বপ্নের অর্থ কী? এর পিছনে কি কোনও ইঙ্গিত লুকিয়ে রয়েছে? নাকি মস্তিষ্কের স্বাভাবিক কাজের ফলেই এমন অভিজ্ঞতা হয়?

বিজ্ঞানীদের মতে, স্বপ্নের কোনও নির্দিষ্ট বা সর্বজনীন অর্থ এখনও প্রমাণিত হয়নি। তবে ঘুমের মধ্যে মস্তিষ্ক কী ভাবে কাজ করে, সে বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা গিয়েছে।

ঘুমের মধ্যেও মস্তিষ্ক সক্রিয় থাকে
স্বপ্ন দেখার সঙ্গে 'র‌্যাপিড আই মুভমেন্ট' বা REM ঘুমের গভীর সম্পর্ক রয়েছে। এই পর্যায়ে চোখ দ্রুত নড়াচড়া করে। মস্তিষ্কের কিছু অংশও বেশ সক্রিয় থাকে। ফলে জীবন্ত ছবি, নানা অনুভূতি এবং অদ্ভুত ঘটনা নিয়ে স্বপ্ন তৈরি হতে পারে। তবে শুধু REM পর্যায়েই স্বপ্ন দেখা যায়, এমন নয়। নন-রেম (NREM) ঘুমের সময়েও স্বপ্ন হয়। সাধারণত REM পর্যায়ের স্বপ্ন বেশি স্পষ্ট ও গল্পের মতো হয়।  

স্বপ্নে কী দেখছেন, তার মানে কী?
বিজ্ঞানীরা মনে করেন, দিনের অভিজ্ঞতা, চিন্তা, ভয়, উদ্বেগ এবং স্মৃতির সঙ্গে স্বপ্নের যোগ থাকতে পারে। কোনও ঘটনা নিয়ে অতিরিক্ত চিন্তা করলে তা স্বপ্নে অন্য রূপে ফিরে আসতে পারে। দুঃস্বপ্নের ক্ষেত্রেও মানসিক চাপ বা কোনও খারাপ অভিজ্ঞতার প্রভাব থাকতে পারে। তবে সাপ দেখলেই শত্রু, মৃত্যু দেখলেই বিপদ, কিংবা দাঁত পড়ে গেলেই অমঙ্গল; এর কোনও নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।  

স্বপ্ন কি ভবিষ্যতের ইঙ্গিত?
অনেকের দাবি, স্বপ্নে দেখা ঘটনা পরে বাস্তবে মিলে যায়। কিন্তু এখনও পর্যন্ত স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ জানার নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। কাকতালীয় মিল, আগে দেখা স্বপ্নের কথা ভুলে যাওয়া এবং মিলে যাওয়া ঘটনাটি বেশি মনে রাখার প্রবণতা এমন ধারণা তৈরি করতে পারে।  

Advertisement

বেশিরভাগ স্বপ্নই মনে থাকে না কেন?
ঘুম ভাঙার পর অধিকাংশ স্বপ্নই দ্রুত ভুলে যাই। কখনও ঘুম ভাঙার ঠিক আগের স্বপ্ন মনে থাকে, আবার কখনও কিছুই মনে পড়ে না। স্মৃতি তৈরির প্রক্রিয়া এবং ঘুমের পর্যায় এর সঙ্গে যুক্ত। স্বপ্নের কাজ ঠিক কী, তা নিয়েও গবেষণা চলছে। স্মৃতি গুছিয়ে রাখা ও আবেগ সামলানোর সম্ভাব্য ভূমিকা নিয়ে একাধিক তত্ত্ব রয়েছে। তবে কোনওটিই এখনও সম্পূর্ণভাবে প্রমাণিত নয়। 

অতএব, স্বপ্নকে ভবিষ্যতের সংকেত বা অন্য কিছু ভাবার কোনও কারণ নেই। বরং নিজের অভিজ্ঞতা, চিন্তা ও মানসিক অবস্থার সঙ্গে তার যোগ খুঁজে দেখা যেতে পারে। 
 

Read more!
Advertisement
Advertisement