Advertisement

World’s Most Expensive Mango: বিশ্বের সবচেয়ে দামি আমের নাম কী? কেজি প্রতি দাম শুনলে চমকে উঠবেন

গরম পড়তেই বাজারে হিমসাগর, ল্যাংড়া, ফজলি বা আলফানসো। অনেকেই জানেন না, এমন বেশ কিছু আম রয়েছে, যেগুলির দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।

Miyazaki Mango: এই আমের দাম শুনলে চোখ কপালে উঠবে আপনারও।Miyazaki Mango: এই আমের দাম শুনলে চোখ কপালে উঠবে আপনারও।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 May 2026,
  • अपडेटेड 5:37 PM IST
  • গরম পড়তেই বাজারে হিমসাগর, ল্যাংড়া, ফজলি বা আলফানসো।
  • এমন বেশ কিছু আম রয়েছে, যেগুলির দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।
  • বিশ্বের সবচেয়ে দামি আমের তালিকায় শীর্ষে রয়েছে জাপানের বিখ্যাত ‘মিয়াজাকি’ আম।

গরম পড়তেই বাজারে হিমসাগর, ল্যাংড়া, ফজলি বা আলফানসো। অনেকেই জানেন না, এমন বেশ কিছু আম রয়েছে, যেগুলির দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। এমনও আম আছে, যার কেজি প্রতি দাম কয়েক লক্ষ টাকা! ২০২৬ সালেও বিশ্বের সবচেয়ে দামি আমের তালিকায় শীর্ষে রয়েছে জাপানের বিখ্যাত ‘মিয়াজাকি’ আম।

জাপানের মিয়াজাকি প্রিফেকচারে বিশেষ পদ্ধতিতে চাষ হয় এই আমের। উজ্জ্বল লাল রং, অত্যন্ত রসালো শাঁস এবং বেশি মিষ্টত্বের জন্য বিশ্বজুড়ে আলাদা পরিচিতি রয়েছে মিয়াজাকি আমের। আন্তর্জাতিক বাজারে এই আমের দাম কেজি প্রতি প্রায় আড়াই লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে যায়। বিশেষ নিলামে দাম আরও বাড়ে।

এই আমকে অনেক সময় ‘এগ অফ দ্য সান’ বলেও ডাকা হয়। কারণ পাকা অবস্থায় এর রং অনেকটা লালচে সূর্যের মতো দেখতে হয়। শুধু স্বাদ নয়, চাষের পদ্ধতির কারণেও এই আম এত দামি।

এত দাম কেন?
বিশেষজ্ঞদের মতে, মিয়াজাকি আমের দাম বাড়ার পিছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, এই আমের উৎপাদন খুব সীমিত। দ্বিতীয়ত, প্রতিটি আম অত্যন্ত যত্ন নিয়ে বড় করা হয়। নির্দিষ্ট তাপমাত্রা, সূর্যের আলো এবং আর্দ্রতা বজায় রেখে চাষ হয়। এমনকি গাছ থেকে পাকা আম পড়ে গেলে যাতে ক্ষতি না হয়, তার জন্য নেট ব্যবহার করেন চাষিরা।

এ ছাড়াও বাজারে বিক্রির আগে একাধিক গুণমান পরীক্ষা করা হয়। এই আমে চিনির পরিমাণ সাধারণ আমের তুলনায় অনেক বেশি। জাপানে বিলাসবহুল উপহার হিসাবেও এই আমের বিশেষ কদর রয়েছে।

জাপানের দামি আম
মিয়াজাকির পাশাপাশি জাপানের ‘তাইয়ো নো তামাগো’ আমও অত্যন্ত জনপ্রিয়। এই নামের অর্থও ‘সূর্যের ডিম’। নির্দিষ্ট ওজন, রং এবং মিষ্টত্বের মান পূরণ করলেই তবেই কোনও আম এই বিশেষ তকমা পায়। আন্তর্জাতিক বাজারে এক ডজন আমের দাম দেড় থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

Advertisement

ভারতের সবচেয়ে দামি আম?
ভারতেও একাধিক প্রিমিয়াম আম রয়েছে। তার মধ্যে অন্যতম ‘নূরজাহান’ এবং ‘আলফানসো’।

মধ্যপ্রদেশের আলিরাজপুর অঞ্চলে মূলত নূরজাহান আমের চাষ হয়। এই আমের বিশেষত্ব এর বিশাল আকার। একটি আমের ওজন ২ থেকে ৩ কেজি পর্যন্ত হতে পারে। সীমিত উৎপাদনের কারণে একটি আমের দাম ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত ওঠে।

অন্য দিকে মহারাষ্ট্রের রত্নাগিরি এবং দেবগড়ের আলফানসো বা হাপুস আম দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম দামি আম হিসেবে পরিচিত। সুগন্ধ, মোলায়েম শাঁস এবং স্বাদের জন্য এই আমের জনপ্রিয়তা আলাদা। বর্তমানে প্রিমিয়াম মানের আলফানসো আমের দাম ডজন প্রতি ১২০০ থেকে ২২০০ টাকার মধ্যে। 

Read more!
Advertisement
Advertisement