তৃণমূল সরকারের আমলে বাধা পেয়েছিলেন, সেই বাগেশ্বর বাবা শুভেন্দু অধিকারীর সরকারে বাংলায় এসে ধর্মীয় অনুষ্ঠান করলেন। সেখানে এসে বাঙালিদের দুর্গাপুজোর সময়ে খাদ্যাভ্যাস নিয়ে বিশেষ মন্তব্য করেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, 'যাঁরা দুর্গাপুজোর সময়ে আমিষ খান, তাঁরা পাষণ্ড। পুজো প্যান্ডেলের পিছনে নোংরা নোংরা খাবার খাওয়া হয়। সেগুলি হওয়া উচিত নয়। আমি আশা করব, এবার হিন্দু বাঙালি জাগবে এবং পুজোর সময়ে আর ননবেজ খাবে না।' এই মন্তব্য ঘিরে কার্যত তেলেবেগুনে জ্বলে উঠেছে অধিকাংশ বাঙালি। দেখুন ঠিক কী বলেছেন বাগেশ্বর বাবা...