স্বাধীনভাবে জীবন কাটাতে কাটাতে কখনও কি মনে হয়েছে, জেলের ভেতরের জীবনটা ঠিক কেমন? কেমন সেই চার দেওয়ালের বন্দিদশা? কয়েদিরা কী খান, কী পরেন, কীভাবে কাটে তাঁদের প্রতিটি মুহূর্ত? সেই অজানা অভিজ্ঞতাকেই এবার সাধারণ মানুষের সামনে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিল হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ। মাত্র 2000 টাকা খরচ করলেই এবার 24 ঘণ্টার জন্য জেলের ভেতরে কাটানো যাবে বন্দির জীবন। আর এই নতুন প্রকল্প ঘিরেই ইতিমধ্যেই শুরু হয়েছে দেশজুড়ে আলোচনা।