রিলের নেশা সর্বনাশা। হাওড়ায় রিল বানানোর সময় গঙ্গায় তলিয়ে গেলেন এক যুবক। তারপর থেকেই নিখোঁজ সে। এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। নিখোঁজ যুবকের নাম মহম্মদ তৌহিদ আক্রম। তাঁর বয়স ৩০। তিনি হাওড়ার শিবপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, রামকৃষ্ণপুর ঘাটে রিল বানাচ্ছিলেন এই যুবক। সেই সময় কোনওভাবে গঙ্গার জলে তলিয়ে যান তিনি। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। তাঁকে খুঁজে বের করার কাজ চলছে। সেই মতো গঙ্গায় ডুবুরি নামানো হয়েছে। জোরকদমে চলছে উদ্ধার ও তল্লাশি অভিযান।