হানিমুনে গিয়ে বারবিকিউ করার সময় আগুনে ঝলসে গেল নববধূ। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে সিটঙের একটি হোমস্টে-তে। বিয়ের পর দার্জিলিঙে হানিমুন করতে গিয়েছিলেন নবদম্পতি সমীর দাস ও নিকিতা দাস। কিন্তু শৈলশহরে বেড়ানোর আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না, তাদের জীবনে নেমে এল ভয়ঙ্কর পরিণতি। হোটেলে বারবিকিউ উপভোগ করছিলেন যুগল। আচমকাই একটি আগুনের ফুলকি এসে পড়ে নববধূর গায়ে। আর তাতেই ঝলসে যান তিনি। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বর্তমানে। গোটা ঘটনাটি হোমস্টে-র CCTV ক্যামেরায় বন্দি হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে এখনও পর্যন্ত তেমন তথ্য মেলেনি। তবে জানা গিয়েছে, দেহের অনেকাংশই পুড়ে গিয়েছে। সমীর দাস চোপড়ার বাসিন্দা।