রাজস্থানের রাস্তায় ঘোড়ার পিঠে ব্লিংকিটের হলুদ ডেলিভারি ব্যাগ নিয়ে যাচ্ছেন এক বয়স্ক ব্যক্তি। এমনই একটি ৯ সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কনটেন্ট ক্রিয়েটর কপিল বিষ্ণোই এক্সে ভিডিওটি শেয়ার করেন। পাকা রাস্তার ধারে কালো ঘোড়ায় চেপে শান্তভাবে এগিয়ে চলার দৃশ্য দেখে নেটিজেনরা মজার মন্তব্যে ভরিয়ে দেন পোস্টটি। কেউ একে 'রাজকীয় ডেলিভারি' বলেছেন, কেউ আবার 'গ্রিন ডেলিভারি উদ্যোগ' বলে রসিকতা করেছেন। ভিডিওটি সাজানো কি না তা নিয়ে জল্পনাও শুরু হয়েছে।