মাস্টার ব্লাস্টার সচিন সোশ্যাল মিডিয়ায় এখন বেশ সক্রিয়। প্রায়ই দেখা যায় বিভিন্ন জায়গা, খাওয়ার ভিডিও শেয়ার করতে। সম্প্রতি রাজস্থানের জয়পুরে গেছিলেন কিংবদন্তি ক্রিকেটার। সেখানকার ঐতিহ্যবাসী খাবার উপভোগ করার একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সচিনের সামনে রয়েছে রাজস্থানী খাবারে ভরা একটি বিশাল থালা। আর রয়েছে একটা বড় গ্লাসে লস্যি। দেখুন সেই ভিডিও।