এক লক্ষেরও বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার! এবার হানিট্র্যাপের অভিযোগে বিতর্কে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। উত্তরপ্রদেশের সম্ভলে দায়ের হয়েছে এফআইআর। অভিযোগ, এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে ব্যক্তিগত ছবি ও ভিডিও হাতিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করা হয়েছে। শুধু তাই নয়, এই ঘটনায় ওই ইনফ্লুয়েন্সারের সঙ্গে আরও দু'জনের নামও উঠে এসেছে।