দিল্লির কন্টেন্ট ক্রিয়েটর আমির শোকিনের বিরুদ্ধে ত্রিপুরার এক যুবকের বিরুদ্ধে জাতিবিদ্বেষী মন্তব্যের অভিযোগ ওঠে। ভাইরাল ভিডিও ঘিরে সৃষ্টি হয়েছে ক্ষোভ। ওই যুবককে চিনা বলে উপহাস করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং মেঘালয়ের নেতা জেমস সাংমা এই ঘটনায় যথাবিহিত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।