তিনি কোনও সাধারণ সবজি বিক্রেতা নন। কারণ তাঁর ঝুলিতে রয়েছে পিএইচডি ডিগ্রি। সেই সঙ্গে চার-চারটি স্নাতকোত্তর ডিগ্রি। পাঞ্জাবে রাস্তায় রাস্তায় দেখা যায় তাঁর সবজির গাড়ি। সবজি বিক্রির ফাঁকেই আসন্ন পরীক্ষার প্রস্তুতিও নিয়ে নেন। মৃদুভাষী এই সবজিওয়ালার ভ্রাম্যমান দোকানে ভিড়ও বেশি হয় সাধারণের থেকে বেশি।