Advertisement

পঞ্চায়েতে ভোট লুঠ হলে বাক্স ধরবেন আর পুকুরে ফেলবেন: শুভেন্দু 

পঞ্চায়েত ভোট (West Bengal Panchayet election 2022) লুঠ হলে ব্যালট বক্স নিয়ে পুকুরে ফেলার নিদান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

ShuvenduShuvendu
Aajtak Bangla
  • বাঁকুড়া,
  • 15 Nov 2022,
  • अपडेटेड 6:01 PM IST
  • ভোট লুঠের দাওয়াই বাতলে দিলেন শুভেন্দু
  • ব্যালট বক্স পুকুরে ফেলতে বললেন


পঞ্চায়েত ভোট (West Bengal Panchayet election 2022) লুঠ হলে ব্যালট বক্স নিয়ে পুকুরে ফেলার নিদান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার বাঁকুড়ার রাইপুরে সভা ছিল তাঁর। সভামঞ্চ থেকেই এই মন্তব্য করেন তিনি। উপস্থিত লোকজনের উদ্দেশে শুভেন্দু বলেন, পঞ্চায়েতে ভোট লুঠ হলে বাক্স ধরবেন আর পুকুরে ফেলবেন।


ভোট পরবর্তী তৃণমূল কংগ্রেসের হামলা ও হিংসার ঘটনা নিয়ে বরাবরই সরব বিরোধী দল বিজেপি (BJP)। এদিন বিরসা মুণ্ডার জন্মদিনে একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জঙ্গলমহল সফরে রয়েছেন, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু রয়েছেন রাইপুরে। সেখানেই তিনি জানান, এবার পঞ্চায়েত ভোট লুঠ হলে প্রতিরোধ হবে। ভোট বাক্স পুকুরে ফেলা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রাখেন তিনি। তিনি আরও বলেন, এই চোর তৃণমূলকে পঞ্চায়েতে উত্‍খাত করার জন্য গ্রামে গ্রামে ঐক্য গড়ে তুলুন। 


বিরোধী দলনেতা জানিয়েছেন, বাংলায় শিল্প নেই, বাণিজ্য নেই। তৃণমূলের সব পদ ত্যাগ করেছি, ভাইপোর নেতৃত্বে অত্যাচারিত হয়ে। মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর বাংলা জ্বলছে।  মুখ্যমন্ত্রীর জঙ্গলমহল সফর নিয়ে শুভেন্দুর কটাক্ষ, জঙ্গলমহলের মানুষ বঞ্চিত। গ্রামের মানুষকে অধিকার বুঝে নিতে হবে। রাষ্ট্রপতির চোখের চিকিৎসা হয় আর্মি হাসপাতালে। আর পিসির ভাইপোর (Abhisekh Banerjee) চিকিৎসা হয় আমেরিকার সবথেকে বড় হাসপাতালে। তৃণমূল আমলে বাংলার সর্বনাশ হয়েছে। 


এদিন শুভেন্দুর ভাষণে প্রথম থেকেই তৃণমূল বিরোধিতার সুর চড়া ছিল। বক্তব্যে উঠে এসেছে গরু, কয়লা পাচার থেকে এসএসসি দূর্নীতিও। সেইসঙ্গে তিনি তৃণমূলের মন্ত্রী অখিল গিরির রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মুর প্রতি অবমাননাকর মন্তব্যেরও তীব্র বিরোধিতা করেন। এবং তাঁর গ্রেফতারি ও মন্ত্রিসভা থেকে অপসারনের দাবি করেন।

 

Read more!
Advertisement
Advertisement