Advertisement

Royal Bengal Tiger: ১৬ দিনের লুকোচুরির খেলা শেষ! অবশেষে বনদফতরের জালে রায়দিঘির বাঘ

Royal Bengal Tiger : রায়দিঘির মনি নদীর চড়ের ভুবনেশ্বরী দ্বীপের পূর্ব শ্রীধরপুর এলাকা থেকে বন দফতরের পাতা খাঁচায় অবশেষে ১৬ দিন পর আজ ধরা পড়লো প্রাপ্ত বয়স্ক একটি বাঘ। বর্তমানে বাঘটিকে নিয়ে যাওয়া হয়েছে ঝড়খালিতে। মঙ্গলবার সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের আওতার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়।  

ধরা পড়ল বাঘ। প্রতীকী ছবিধরা পড়ল বাঘ। প্রতীকী ছবি
প্রসেনজিৎ সাহা
  • রায়দিঘি,
  • 22 Feb 2022,
  • अपडेटेड 10:30 AM IST
  • ১৬ দিনের লুকোচুরির খেলা শেষ
  • অবশেষে বনদফতরের জালে রায়দিঘির বাঘ
  • জানুন বিস্তারিত তথ্য

Royal Bengal Tiger : ১৬ দিন পরে রায়দিঘিতে অবশেষে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। চলতি মাসের ৪ তারিখ বাঘের পায়ের ছাপ দেখা যায় ওই এলাকায়। তারপরে বন দফতরের তরফ থেকে খাঁচা পাতা হয়নি। কিন্তু বাঘের দেখা পাওয়া যায়নি। অবশেষে ১৬ দিন পরে সেই খাঁচাতে ধরা পড়ে বাঘটি। বাঘটিতে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

রায়দিঘিতে খাঁচাবন্দি বাঘ

রায়দিঘির মনি নদীর চড়ের ভুবনেশ্বরী দ্বীপের পূর্ব শ্রীধরপুর এলাকা থেকে বন দফতরের পাতা খাঁচায় অবশেষে ১৬ দিন পর আজ ধরা পড়লো প্রাপ্ত বয়স্ক একটি বাঘ। বর্তমানে বাঘটিকে নিয়ে যাওয়া হয়েছে ঝড়খালিতে। মঙ্গলবার সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের আওতার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়।  

কীভাবে ধরা পড়ল বাঘটি

জানা যায়, গত ৪ঠা ফেব্রুয়ারি রায়দিঘির দমকল এলাকায় মনি নদীর চড়ে বাঘের পা এর ছাপ দেখতে পায় স্থানীয়রা। পরে বন দফতরের পক্ষ থেকে বাঘটির গতিবিধির উপর নজরদারি করে এলাকায় খাঁচা পেতে রাখে। অবশেষে সোমবার বন দফতরের পাতা খাঁচায় বাঘটি ধরা পড়ে। বর্তমানে বাঘটিকে মাতলা রেঞ্জের ঝড়খালিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বাঘটিকে বিশেষ পর্যবেক্ষনে রাখার পর ব্যাঘ্র প্রকল্পের আওতার জঙ্গলে বাঘটিকে ছেড়ে দেওয়া হবে। এলাকায় বাঘের পা এর ছাপ দেখে আতঙ্কে দিন কাটছিলো রায়দিঘীর দমকল এলাকার বাসীন্দাদের। সোমবার বিকেলে বাঘটি খাঁচা বন্দী হওয়ায় আতঙ্ক কাটিয়ে বন দফতরের কর্মীদেরকে ধন্যবাদ জানায় এলাকার বাসিন্দারা।

সন্দেশখালিতে বাঘ

সোমবারই আরেকটা বাঘ ধরা পড়ে সন্দেশখালিতে। বনদফতরের জালে ধরা পড়ল সন্দেশখালির মিঠেখালিতে ঢুকে পড়া বাঘ। কয়েকদিন আগে সন্দেশখালির মিঠাখালির কাছে দেখা যায় বাঘটিকে। ছয়রাফ কারিগর নামে এক বাসিন্দাকে আক্রমণও করে বাঘটি। কোনওরকমে বেঁচে যায় ছয়রাফ। তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তারপর বাঘটিকে নদীর চরে আশ্রয় নিতে দেখা যায়। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর বনদফতরের কর্মীরা বাঘটিকে ধরতে সক্ষম হয়।

Advertisement

Read more!
Advertisement
Advertisement