Advertisement

কোচবিহারে BJP-র বিজয় মিছিলে বোমাবাজি, গুরুতর জখম এক; অভিযুক্ত TMC

রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে গিয়েছে। প্রথমবারের জন্য বাংলায় সরকারে এসেছে বিজেপি। ক্ষমতায় আসার পর এখনও বড় আকারের কোনও বিজয় মিছিল করেনি পদ্ম শিবির। তবে জেলায় জেলায় ছোট আকারে বিজয় মিছিল চলছে। রবিবার কোচবিহারে এমনই একটি বিজয় মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

বিজেপির বিজয় মিছিলে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধেবিজেপির বিজয় মিছিলে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
Aajtak Bangla
  • কোচবিহার,
  • 25 May 2026,
  • अपडेटेड 9:15 AM IST
  • কোচবিহারে বিজয় মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।
  • অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
  • রঞ্জিত কুমার বর্মন নামে একজন আহত হয়েছেন।

রাজ্যে ক্ষমতার পালাবদল ঘটে গিয়েছে। প্রথমবারের জন্য বাংলায় সরকারে এসেছে বিজেপি। ক্ষমতায় আসার পর এখনও বড় আকারের কোনও বিজয় মিছিল করেনি পদ্ম শিবির। তবে জেলায় জেলায় ছোট আকারে বিজয় মিছিল চলছে। রবিবার কোচবিহারে এমনই একটি বিজয় মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

জানা গিয়েছে, গতকাল কোচবিহারে  সিতাই বিধানসভার গোসানিমারির ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট নল ধোনরা এলাকায় বিজেপির বিজয় মিছিলে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের লক্ষ্য করে আচমকাই বোমাবাজি করা হয়। ঘটনায় গুরুতর জখম হন রঞ্জিত কুমার বর্মন নামে এক বিজেপি কর্মী।  তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। 

 বিজেপির স্পষ্ট অভিযোগ, শাসকদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিজেপি নেতা নির্মল চন্দ্র দাস বলেন, "এদিন আমাদের দলের বিজয় মিছিল ছিল। সেই কারণে আমরা একটা মাঠে বসেছিলাম। অতর্কিতে তৃণমূলের দুষ্কৃতীরা এসে আমাদের লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। রঞ্জিত কুমার বর্মন নামে একজন আহত হয়েছেন।" 

উল্লেখ্য, এর আগে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে এক বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠেছিল। গত মঙ্গলবার গভীর রাতে কয়েক জন হামলা চালায় বিজেপি নেতা পাপ্ু সানার উপরে। ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। সেই ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement