Advertisement

TMC Election Commission Of India: হাইকোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল, গণনায় রাজ্য সরকারি কর্মীদের কাজে লাগানোর দাবি খারিজ

তৃণমূলের মূল আপত্তি ছিল, গণনার কাজে কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হচ্ছে? কেন সেখানে ব্রাত্য রাখা হচ্ছে রাজ্যের কর্মীদের? এই বৈষম্যের অভিযোগ তুলে পিটিশন দাখিল করা হয়েছিল।

কলকাতা হাইকোর্টকলকাতা হাইকোর্ট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Apr 2026,
  • अपडेटेड 11:31 PM IST

TMC Election Commission Of India: কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোট গণনার তদারকি বা ‘কাউন্টিং সুপারভাইজার’ পদে রাজ্য সরকারি কর্মীদের ব্রাত্য রাখার প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয়েছিল জোড়া-ফুল শিবির। কিন্তু সেই আর্জি খারিজ করে দিল উচ্চ আদালত।

তৃণমূলের মূল আপত্তি ছিল, গণনার কাজে কেন শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করা হচ্ছে? কেন সেখানে ব্রাত্য রাখা হচ্ছে রাজ্যের কর্মীদের? এই বৈষম্যের অভিযোগ তুলে পিটিশন দাখিল করা হয়েছিল। তবে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ সেই আবেদন গ্রহণ করেননি। আদালতের স্পষ্ট বার্তা, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে এখনই হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই। অর্থাৎ, গণনার দিন সুপারভাইজার হিসেবে দায়িত্ব সামলাবেন কেন্দ্রীয় কর্মীরাই।

আবেদন খারিজ করলেও তৃণমূলের জন্য একটি পথ খোলা রেখেছেন বিচারপতি। রায়ে জানানো হয়েছে, গণনা চলাকালীন যদি দেখা যায় কোনও কেন্দ্রীয় কর্মী বিশেষ কোনও রাজনৈতিক দলের (বিজেপি) প্রতি পক্ষপাতিত্ব করছেন এবং সেই কারণে তৃণমূল প্রার্থীর হার হয়েছে, তবে সেই ফলাফলকে চ্যালেঞ্জ করার পূর্ণ স্বাধীনতা থাকবে আবেদনকারীর কাছে। অর্থাৎ, গণনার ময়দানে 'বেনিয়ম' লক্ষ্য করলেই আদালতের কড়া নাড়ার সুযোগ থাকছে।
 

 

Read more!
Advertisement
Advertisement