Advertisement

'প্রতিমাসে উত্তরকন্যায় বৈঠক করব', উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

শিলিগুড়িতে পৌঁছে উত্তরবঙ্গের মানুষকে প্রণাম জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমানবন্দরে নামার পর তিনি উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। শুভেন্দু জানান, এখন থেকে প্রতি মাসে তিনি নিজে উত্তরবঙ্গ সফরে আসবেন এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি সরাসরি খতিয়ে দেখবেন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 May 2026,
  • अपडेटेड 12:16 PM IST
  • শিলিগুড়িতে পৌঁছে উত্তরবঙ্গের মানুষকে প্রণাম জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • বাগডোগরা বিমানবন্দরে নামার পর তিনি উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।

শিলিগুড়িতে পৌঁছে উত্তরবঙ্গের মানুষকে প্রণাম জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমানবন্দরে নামার পর তিনি উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। শুভেন্দু জানান, এখন থেকে প্রতি মাসে তিনি নিজে উত্তরবঙ্গ সফরে আসবেন এবং উন্নয়নমূলক কাজের অগ্রগতি সরাসরি খতিয়ে দেখবেন। শুধু তাই নয়, রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীও প্রতি সপ্তাহে উত্তরকন্যায় বসে প্রশাসনিক কাজকর্ম দেখাশোনা করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মুখ্যমন্ত্রীর এই নতুন উদ্যোগের লক্ষ্য উত্তরবঙ্গের উন্নয়ন প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করা বলে জানানো হয়েছে।উত্তরের পাঁচ জেলার বিধায়ক, প্রশাসনিক আধিকারিক ও পুলিশ কর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। 

এই বৈঠকে বর্ষার আগাম প্রস্তুতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বন্যা, হড়পা বান, ভূমিধস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলাই আলোচনার প্রধান বিষয়। পাশাপাশি সড়ক যোগাযোগ, আইনশৃঙ্খলা, চিকিৎসা পরিষেবা, চা বাগানের সমস্যা, বেআইনি নির্মাণ এবং জমি ও বালি-পাথর মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে ‘জিরো টলারেন্স’ নীতির উপর জোর দেওয়া হবে।

উত্তরবঙ্গের বিভিন্ন প্রশাসনিক সংস্থা, এসজেডিএ, জিটিএ, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত ও পুরসভাগুলোর কাজকর্ম এবং দুর্নীতির অভিযোগও বৈঠকে গুরুত্ব পাবে। দীর্ঘদিন আটকে থাকা উন্নয়ন প্রকল্প নিয়েও পর্যালোচনা করা হবে বলে জানা গিয়েছে।

তাৎপর্যপূর্ণভাবে, এবার বিরোধী শিবিরকেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূলের এক বিধায়ককে আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে, যা রাজনৈতিকভাবে নতুন তাৎপর্য তৈরি করেছে।

এছাড়া মুখ্যমন্ত্রীর সফরসূচিতে শিলিগুড়িতে একটি উড়ালপুল উদ্বোধনের কর্মসূচিও রয়েছে। সকাল ১০টায় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি সরাসরি প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন এবং দুপুরের মধ্যে কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement