Advertisement

‘এতদিনে সুবিচার পেল পাহাড়’, কালিম্পঙে মেডিকেল কলেজ ঘোষণা হতেই তৃণমূলকে খোঁচা সাংসদ রাজুর

সাংসদ রাজু বিস্তার অভিযোগ, ২০১৯ সাল থেকে তিনি লাগাতার পাহাড়ে একটি আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার চরম বৈষম্যমূলক আচরণ করে বারবার এই অতি প্রয়োজনীয় প্রকল্পটিকে আটকে দেয়।

‘এতদিনে সুবিচার পেল পাহাড়’, কালিম্পঙে মেডিকেল কলেজ ঘোষণা হতেই তৃণমূলকে খোঁচা সাংসদ রাজু‘এতদিনে সুবিচার পেল পাহাড়’, কালিম্পঙে মেডিকেল কলেজ ঘোষণা হতেই তৃণমূলকে খোঁচা সাংসদ রাজু
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 23 May 2026,
  • अपडेटेड 10:24 PM IST

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পাহাড়ে তৈরি হতে চলেছে নতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল। কালিম্পং জেলায় অগ্রাধিকারের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই খুশির খবর প্রকাশ্যে আসতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। একই সঙ্গে পাহাড়ের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বিগত তৃণমূল কংগ্রেস সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি।

সাংসদ রাজু বিস্তার অভিযোগ, ২০১৯ সাল থেকে তিনি লাগাতার পাহাড়ে একটি আধুনিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার চরম বৈষম্যমূলক আচরণ করে বারবার এই অতি প্রয়োজনীয় প্রকল্পটিকে আটকে দেয়। ফলে পাহাড়ের সাধারণ মানুষ উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা এবং দীর্ঘদিনের ন্যায্য উন্নয়নমূলক অধিকার থেকে বঞ্চিত হয়েছিলেন। সাংসদের দাবি, রাজ্যে বিজেপি সরকার গঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিশীল ও জনমুখী নেতৃত্বে অবশেষে পাহাড়ের মানুষ সুবিচার পেতে চলেছেন।

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সম্প্রতি কালিম্পঙে একটি নতুন মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব অনুমোদন করে তা পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানোর কথা ঘোষণা করা হয়েছে। শুধু কালিম্পংই নয়, এর পাশাপাশি আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান জেলাতেও নতুন মেডিকেল কলেজ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সামগ্রিক উদ্যোগকে গোটা উত্তরবঙ্গ তথা সংশ্লিষ্ট অঞ্চলের জন্য এক অত্যন্ত গর্বের মুহূর্ত বলে অভিহিত করেছেন বিজেপি সাংসদ।

রাজু বিস্তা জানান, রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার ঠিক পরেই তিনি কালিম্পঙে মেডিকেল কলেজ তৈরির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি চিঠি পাঠিয়েছিলেন। অত্যন্ত দ্রুততা ও গুরুত্বের সঙ্গে সেই অনুরোধ মেনে নেওয়ায় তিনি মুখ্যমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এর পাশাপাশি দার্জিলিং পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলের সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সরকারকেও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিজেপি সাংসদ।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement