Advertisement

কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে মারধরে ২ অভিযুক্তকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করল পুলিশ

পুলিশ সূত্রের খবর, প্রথম দফার ভোটের দিন কুমারগঞ্জে তুমুল উত্তেজনা ছড়ায়। সেই সময়ই বিজেপি প্রার্থীর ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে এই দুই তরুণের বিরুদ্ধে। হামলার পর থেকেই গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে চম্পট দিয়েছিল তারা। গত তিন দিন ধরে শিলিগুড়ির মেডিকেল ফাঁড়ি সংলগ্ন একটি হোটেলে ডেরা গেঁথেছিল অভিযুক্তরা।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 29 Apr 2026,
  • अपडेटेड 3:50 PM IST

পুলিশের চোখে ধুলো দিয়ে শিলিগুড়ির হোটেলে আত্মগোপন করেও শেষরক্ষা হলো না। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে বেধড়ক মারধরের ঘটনায় দুই অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। মঙ্গলবার শিলিগুড়ির মেডিক্যাল ফাঁড়ি এলাকা থেকে ওই দুই তরুণকে গ্রেফতার করে দক্ষিণ দিনাজপুর ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিশেষ দল। ধৃতদের নাম আউয়াল রেজা মাধা ও ওয়াসিম রাজা। দু’জনেই গঙ্গারামপুরের রঘুনাথপুর এলাকার বাসিন্দা।

হোটেলের খাঁচায় বন্দি:
পুলিশ সূত্রের খবর, প্রথম দফার ভোটের দিন কুমারগঞ্জে তুমুল উত্তেজনা ছড়ায়। সেই সময়ই বিজেপি প্রার্থীর ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে এই দুই তরুণের বিরুদ্ধে। হামলার পর থেকেই গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে চম্পট দিয়েছিল তারা। গত তিন দিন ধরে শিলিগুড়ির মেডিকেল ফাঁড়ি সংলগ্ন একটি হোটেলে ডেরা গেঁথেছিল অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়েই মঙ্গলবার ওত পাতে দক্ষিণ দিনাজপুর থানার পুলিশ। শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় হোটেলের ঘরে হানা দিয়ে তাঁদের হাতেনাতে ধরা হয়।

যৌথ অভিযানে সাফল্য:
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দফতরের ডিসিপি কাজী সামসুদ্দিন আহমেদ জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর পুলিশের তরফ থেকে নির্দিষ্ট রিকুইজিশন দেওয়া হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই যৌথ অভিযান চালিয়ে সাফল্য মিলেছে। বর্তমানে ধৃতদের ট্রানজিট রিমান্ডে দক্ষিণ দিনাজপুরে নিয়ে যাওয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটের হিংসা রুখতে পুলিশের এই সক্রিয়তা যথেষ্ট ইতিবাচক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

 

Read more!
Advertisement
Advertisement