Advertisement

ফেসবুকে CM শুভেন্দুর নামে 'কুরুচিকর মন্তব্য', রায়গঞ্জে গ্রেফতার যুবক

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ওই যুবক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অত্যন্ত কুরুচিকর ও মানহানিকর কিছু মন্তব্য পোস্ট করে। বিষয়টি নজরে আসতেই তদন্তে নামে পুলিশ। এরপরই তাকে তার বাড়ি থেকে পাকড়াও করা হয়।

ফেসবুকে CM শুভেন্দুর নামে 'কুরুচিকর মন্তব্য', রায়গঞ্জে গ্রেফতার যুবকফেসবুকে CM শুভেন্দুর নামে 'কুরুচিকর মন্তব্য', রায়গঞ্জে গ্রেফতার যুবক
Aajtak Bangla
  • রায়গঞ্জ (উত্তর দিনাজপুর),
  • 22 May 2026,
  • अपडेटेड 10:33 PM IST

সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করার মাশুল গুনতে হলো এক যুবককে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কুৎসিত মন্তব্য করার অভিযোগে উত্তর দিনাজপুর জেলার ভাটোল ফাঁড়ির পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম শাহ জামাল আলী। সে রায়গঞ্জ থানার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচভায়া গ্রামের বাসিন্দা। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ওই যুবক নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অত্যন্ত কুরুচিকর ও মানহানিকর কিছু মন্তব্য পোস্ট করে। বিষয়টি নজরে আসতেই তদন্তে নামে পুলিশ। এরপরই তাকে তার বাড়ি থেকে পাকড়াও করা হয়। ধৃতের মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এদিকে গ্রেফতারির পর এদিনই ধৃত যুবককে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (CJM) আদালতে পেশ করা হয়। সেখানে মামলার শুনানির পর বিচারক ধৃত শাহ জামাল আলিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ সিজেএম কোর্টের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার এই খবরের সত্যতা স্বীকার করে সংবাদমাধ্যমকে জানান, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাটোল ফাঁড়ির পুলিশ। আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।” ইন্টারনেটে আপত্তিকর পোস্ট করার ক্ষেত্রে প্রশাসন যে কোনওরকম রেয়াত করবে না, এই গ্রেফতারি তারই প্রমাণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 

Read more!
Advertisement
Advertisement