Advertisement

PM Narendra Modi On Falta Victory: ‘ফলতায় জিতল গণতন্ত্র, হারল ভীতি প্রদর্শন,’ বিজেপির রেকর্ড জয়ে শুভেচ্ছা মোদীর

PM Narendra Modi On Falta Victory: রবিবার ফলতার ভোটের ফল স্পষ্ট হতেই নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে বাংলার মানুষকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। কড়া ভাষায় বিরোধীদের নিশানা করে তিনি স্পষ্ট বলেন, “ফালতার মানুষ নিজেদের রায় দিয়ে দিয়েছেন। আজ ফালতায় গণতন্ত্রেরই জয় হলো, আর সশব্দে হারল ভয় দেখানো ও চমকানি-ধমকানির রাজনীতি।”

ফলতার বিজেপির জয়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীরফলতার বিজেপির জয়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Aajtak Bangla
  • ফলতা (দক্ষিণ চব্বিশ পরগণা),
  • 24 May 2026,
  • अपडेटेड 1:28 AM IST

PM Narendra Modi On Falta Victory: ফলতা পুনির্বাচনের ফল বেরোতেই কড়া প্রতিক্রিয়া দিলেন দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ফালতা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার রেকর্ড মার্জিনে ঐতিহাসিক জয়কে ‘গণতন্ত্রের আসল জয়’ বলে আখ্যা দিলেন তিনি। রবিবার ফলতার ভোটের ফল স্পষ্ট হতেই নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে বাংলার মানুষকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। কড়া ভাষায় বিরোধীদের নিশানা করে তিনি স্পষ্ট বলেন, “ফালতার মানুষ নিজেদের রায় দিয়ে দিয়েছেন। আজ ফালতায় গণতন্ত্রেরই জয় হলো, আর সশব্দে হারল ভয় দেখানো ও চমকানি-ধমকানির রাজনীতি।”

এদিন ফলতার বিজয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডাকে আন্তরিক শুভেচ্ছা জানানোর পাশাপাশি গোটা রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোদী। তাঁর দাবি, ফলতার এই বিপুল ভোট আসলে বিজেপির প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অবিচল ও গভীর বিশ্বাসের এক জ্বলন্ত প্রমাণ। তিনি মনে করিয়ে দেন, পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি সরকার যেভাবে সমস্ত ক্ষেত্রে এবং প্রতিটি সেক্টরে অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ করছে, রাজ্যের মানুষ তা দু’চোখ ভরে দেখছেন। আর সেই কারণেই বাংলার মানুষ দু’হাত তুলে পদ্ম শিবিরকে আবারও আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন।

একই সঙ্গে এই ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে থাকা দলের নিচুতলার কর্মীদেরও কুর্নিশ জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে থাকা লক্ষ লক্ষ বিজেপি কার্যকর্তাদের অসামান্য পরিশ্রম ও লড়াইকে কুর্নিশ জানিয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি। পরিশেষে বাংলার মানুষের উদ্দেশ্যে মোদীর বার্তা, বিজেপি আগামী দিনেও পশ্চিমবঙ্গের এই অগ্রগতির ধারা বজায় রাখতে এবং রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য একইভাবে দিনরাত কাজ করে যাবে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের পর ফালতার এই পুনির্বাচন ছিল প্রেস্টিজ ফাইট, আর সেখানে মোদির এই শুভেচ্ছাবার্তা বঙ্গ বিজেপি শিবিরের অক্সিজেন আরও বাড়িয়ে দিল।

 

Read more!
Advertisement
Advertisement