Advertisement

Swapna Barman House Fire Jalpaiguri: স্বপ্না বর্মনের বাড়িতে আগুন? 'রাজনীতিতে আসাই ভুল হয়েছে, থ্রেট পাচ্ছি' আক্ষেপ সোনার মেয়ের

খবর পেয়েই অকুস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের ইঞ্জিন। সেই সময় বাইরে মুষলধারে বৃষ্টি হওয়ায় আগুন ভাগ্যবশত চার দেওয়ালে আটকে থাকে, বাইরে ছড়াতে পারেনি। যে ঘরটিতে আগুন লেগেছিল, দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে তা নিয়ন্ত্রণে আনেন।

Swapna Barman House Fire Jalpaiguri: স্বপ্না বর্মনের বাড়িতে আগুন? 'রাজনীতিতে আসাই ভুল হয়েছে, থ্রেট পাচ্ছি' আক্ষেপ সোনার মেয়েরSwapna Barman House Fire Jalpaiguri: স্বপ্না বর্মনের বাড়িতে আগুন? 'রাজনীতিতে আসাই ভুল হয়েছে, থ্রেট পাচ্ছি' আক্ষেপ সোনার মেয়ের
Aajtak Bangla
  • জলপাইগুড়ি,
  • 16 May 2026,
  • अपडेटेड 1:39 AM IST

Swapna Barman House Fire Jalpaiguri: রাতের অন্ধকারে এশিয়ান গেমসে সোনাজয়ী প্রখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মণের বাড়িতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষ পাড়ায় স্বপ্নার দুটি বাড়ি রয়েছে। যার মধ্যে একটিতে তিনি সপরিবারে থাকেন। শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ তাঁর অপর পরিত্যক্ত বাড়িটিতে আগুন লাগে। স্বপ্না নিজেই তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এই খবর পোস্ট করতেই মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

খবর পেয়েই অকুস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের ইঞ্জিন। সেই সময় বাইরে মুষলধারে বৃষ্টি হওয়ায় আগুন ভাগ্যবশত চার দেওয়ালে আটকে থাকে, বাইরে ছড়াতে পারেনি। যে ঘরটিতে আগুন লেগেছিল, দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে তা নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ওই বাড়িটি মূলত ফাঁকাই থাকত। ঘরের একটি অংশে কিছু জ্বালানি কাঠ ও নথিপত্র মজুত ছিল, তাতেই কোনওভাবে আগুন ধরে যায়। তবে ঘটনার উৎস কী, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্বপ্নার বিস্ফোরক অভিযোগ
দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? এই অগ্নিকাণ্ডের নেপথ্যে পরিচিতদের দিকেই আঙুল তুলেছেন রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের সদ্য পরাজিত তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণ। ঘটনার পর চরম আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ”রাজনীতিতে আসাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে। যারা দু’দিন আগেও পাশে ছায়ার মতো ঘুরত, আজ তারাই মুখ ঘুরিয়ে নিয়েছে।” এখানেই শেষ নয়, জলপাইগুড়ির ‘ঘরের মেয়ে’র বিস্ফোরক দাবি,ইদানীং তাঁকে লক্ষ্য করে চরম কুকথা ছুড়ে দেওয়া হচ্ছে, এমনকি কিছু কমবয়সী ছেলে তাঁকে গণধর্ষণের হুমকি পর্যন্ত দিয়েছে বলে তাঁরই অভিযোগ।

ভোটের ময়দানে প্রথম ধাক্কা
খেলার মাঠের অপরাজেয় স্বপ্না রাজনীতির পিচে অবশ্য প্রথম ইনিংসেই ধাক্কা খেয়েছেন। চলতি বছরের বিধানসভা নির্বাচনে রাজগঞ্জ আসন থেকে জোড়াফুল শিবিরের টিকিটে দাঁড়িয়েছিলেন এই নবাগতা। কিন্তু বিজেপি প্রার্থী দীনেশ সরকারের কাছে ২১,৪৭৭ ভোটে পরাজিত হন তিনি। মোট ১৩ রাউন্ডের গণনার শেষে বিজেপির দীনেশ সরকার পান ১,১৪,৬৫৭ ভোট, সেখানে স্বপ্নার ঝুলিতে আসে ৯৩,১৮০ ভোট। ভোটের এই ভরাডুবির রেশ কাটতে না কাটতেই তাঁর বাড়িতে আগুন এবং একই সঙ্গে নিরাপত্তা নিয়ে স্বপ্নার এই মারাত্মক অভিযোগ উত্তরবঙ্গের রাজনৈতিক অলিন্দে নতুন বিতর্ক উস্কে দিল।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement