Advertisement

তোলাবাজি-কাটমানি কাণ্ডে বারাসতের গোপন ডেরা থেকে ধৃত বালুরঘাটের 'ডাকু' কৌশিক

বালুরঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার উপকণ্ঠ বারাসতের একটি গোপন আস্তানায় হানা দিয়ে কৌশিক এবং তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করে।

তোলাবাজি-কাটমানি কাণ্ডে বারাসতের গোপন ডেরা থেকে ধৃত বালুরঘাটের 'ডাকু' কৌশিকতোলাবাজি-কাটমানি কাণ্ডে বারাসতের গোপন ডেরা থেকে ধৃত বালুরঘাটের 'ডাকু' কৌশিক
Aajtak Bangla
  • 22 May 2026,
  • अपडेटेड 4:44 PM IST

নিয়োগ দুর্নীতির রেশ কাটতে না কাটতেই এবার কাটমানি ও তোলাবাজির অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন আরও এক প্রভাবশালী তৃণমূল নেতা। ধৃতের নাম কৌশিক মাহাতো ওরফে ডাকু। তিনি দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। জেলা সাধারণ সম্পাদক তথা প্রাক্তন পূর্তকর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিয়াঁ গ্রেফতার হওয়ার ঠিক দুদিনের মাথায় এই দ্বিতীয় ধাক্কা খেল শাসকদল।

প্রশাসন সূত্রে খবর, বালুরঘাট থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার উপকণ্ঠ বারাসতের একটি গোপন আস্তানায় হানা দিয়ে কৌশিক এবং তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে ভয় দেখানো, হুমকি ও মোটা অঙ্কের কাটমানি আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

রাজনৈতিক পালাবদলের পর থেকেই উত্তরবঙ্গ জুড়ে দুর্নীতি বিরোধী অভিযানে ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। সম্প্রতি রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে একের পর এক তৃণমূল নেতা পুলিশের জালে ধরা পড়ছেন। কেবল বালুরঘাট বা গঙ্গারামপুরেই নয়, মালদা, জলপাইগুড়ি এবং কোচবিহারেও একাধিক প্রভাবশালী প্রাক্তন শাসকদলের নেতা ও জনপ্রতিনিধিকে আর্থিক তছরুপ, তোলাবাজি এবং সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের পর উত্তরবঙ্গের এই জেলাগুলিতে তৃণমূলের উপর চাপ ক্রমশ বাড়ছিল, আর এই সাম্প্রতিক গ্রেফতারির জেরে জেলা স্তরের নেতৃত্ব এখন কার্যত কোণঠাসা। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Read more!
Advertisement
Advertisement