Advertisement

Earthquake Today: সকালেই ৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ৫ দেশ, কম্পনে আতঙ্ক উত্তরবঙ্গেও, কোথায় ছিল উৎসস্থল?

মঙ্গলবার সকালে ৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব নেপাল। সকাল ৭টা ২ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। ভূমিকম্পের প্রাথমিক কেন্দ্র বা এপিসেন্টার নেপালের কোশি প্রদেশের তাপলেজুং জেলার লেলেপ থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। এলাকাটি সিকিম সীমান্তের কাছাকাছি।

 ভূমিকম্পে কাঁপল ৫ দেশ (ছবি: প্রতীকী) ভূমিকম্পে কাঁপল ৫ দেশ (ছবি: প্রতীকী)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 8:18 AM IST
  • মঙ্গলবার সকালে ৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব নেপাল
  • সকাল ৭টা ২ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে
  • ভূমিকম্পের প্রাথমিক কেন্দ্র বা এপিসেন্টার নেপালের কোশি প্রদেশের তাপলেজুং জেলার লেলেপ থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে

নেপাল, সিকিম সীমান্তের কাছে ৫.৪ মাত্রার জোরাল ভূমিকম্প। যার জেরে কাঁপল ৫ দেশ। এমনকী কাঁপুনি অনুভূত হয়েছে উত্তরবঙ্গেও। সেই সঙ্গে জারি সতর্কতা। 

জানা যাচ্ছে, মঙ্গলবার সকালে ৫.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব নেপাল। সকাল ৭টা ২ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় বলে প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে। ভূমিকম্পের প্রাথমিক কেন্দ্র বা এপিসেন্টার নেপালের কোশি প্রদেশের তাপলেজুং জেলার লেলেপ থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে। এলাকাটি সিকিম সীমান্তের কাছাকাছি।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, নেপাল ছাড়াও ভারত, ভুটান, বাংলাদেশ এবং চিনের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়ে থাকতে পারে।

তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকী সম্পত্তির ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

উত্তরবঙ্গেও ভূমিকম্প আঁচ
নেপালের এই ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে উত্তরবঙ্গও। সকালে দার্জিলিং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

যতদূর খবর, এই কম্পন বেশ কিছু ক্ষণ স্থায়ী হয়। যার জন্য বহুতল দুলে ওঠে। বাড়িতেও কম্পন অনুভূত হয়।আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন অনেক মানুষ। মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি। এখন দেখার আর কোনও খবর আসে কি না। 

 

Read more!
Advertisement
Advertisement