Advertisement

চলন্ত ট্রেনে ৪ বছরের শিশুর গলায় ছুরি ধরে ছিনতাইয়ের চেষ্টা মাস্কধারী দুষ্কৃতীর, আতঙ্ক আলিপুরদুয়ারে

শিলিগুড়ি থেকে ইন্টারসিটি এক্সপ্রেসে আলিপুরদুয়ার জংশনের উদ্দেশে রওনা দেন। হাসিমারা-কালচিনি এলাকায় ট্রেন প্রায় ফাঁকা হয়ে যায়। রাজাভাতখাওয়া অতিক্রম করতেই এক মাস্ক পরা দুষ্কৃতী হঠাৎ এক শিশুর গলায় ছুরি ধরলে সকলে ভয় পেয়ে যান।

চলন্ত ট্রেনে ৪ বছরের শিশুর গলায় ছুরি ধরে ছিনতাইয়ের চেষ্টা মাস্কধারী দুষ্কৃতীর, আতঙ্ক আলিপুরদুয়ারেচলন্ত ট্রেনে ৪ বছরের শিশুর গলায় ছুরি ধরে ছিনতাইয়ের চেষ্টা মাস্কধারী দুষ্কৃতীর, আতঙ্ক আলিপুরদুয়ারে
Aajtak Bangla
  • আলিপুরদুয়ার,
  • 20 Mar 2024,
  • अपडेटेड 3:59 PM IST

চলন্ত ইন্টারসিটি এক্সপ্রেসে (Intercity Express) ভয়াবহ কাণ্ড। শিলিগুড়ি-আলিপুরদুয়ার ইন্টারসিটি এক্সপ্রেসে একটি  ৪ বছরের শিশুর গলায় ছুরি ধরে ছিনতাইয়ের চেষ্টা করে। যদিও অন্য় যাত্রীদের তৎপরতায় ধরা পড়ে যায় ওই দুষ্কৃতী। ট্রেন চলতে থাকায় পালাতে পারেনি। পরে তাকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কিন্তু ঘটনার পর থেকে রাতের ট্রেনে নিরাপত্তার দাবি উঠেছে যাত্রীদের তরফে। শিলিগুড়ি থেকে বিকেলের ইন্টারসিটি ট্রেনটি আলিপুরদুয়ার পৌঁছতে দীর্ঘ সময় অতিক্রম করে রাত ১০-১০.৩০ নাগাদ পৌঁছয়। শেষ স্টেশনের আগে যাত্রী সংখ্যা কমে যায়। শেষ-দু'তিনটি স্টেশনে যাত্রী প্রায় থাকে না বললেই চলে। ফলে সেই সুযোগ কিছু দুষ্কৃতী সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ। যাত্রী ও রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত প্রায় দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে ইন্টারসিটি এক্সপ্রেসে (Intercity Express)। ধৃতের নাম সুজিত কুমার। মঙ্গলবার তাকে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানিয়েছেন, জিআরপি ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ার শহরের বাসিন্দা দীপেশ সরকার ও তাঁর পরিবারের লোকজন শিলিগুড়ি বেড়াতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে দুটি শিশু ছিল। শিলিগুড়ি থেকে ইন্টারসিটি এক্সপ্রেসে আলিপুরদুয়ার জংশনের উদ্দেশে রওনা দেন। হাসিমারা-কালচিনি এলাকায় ট্রেন প্রায় ফাঁকা হয়ে যায়। রাজাভাতখাওয়া অতিক্রম করতেই এক মাস্ক পরা দুষ্কৃতী হঠাৎ এক শিশুর গলায় ছুরি ধরলে সকলে ভয় পেয়ে যান। অভিযুক্তের কাছ থেকে শিশুকে বাঁচাতে তাঁরা ধস্তাধস্তি শুরু করেন। চিৎকার শুনে আশপাশ থেকে কয়েকজন যাত্রী চলে আসেন। কিন্তু ততক্ষণে দুষ্কৃতী পালিয়ে যায়। এরপর তাঁরা বিষয়টি ট্রেনের এসকর্ট দলকে জানান। পরে এসকর্ট দলকে সঙ্গে নিয়ে ট্রেনে অভিযান চলে। অভিযুক্ত ততক্ষণে নিজের পোশাক এমনকি মুখের মাস্কও খুলে ফেলে। তবু শেষরক্ষা হয়নি। 

 

Read more!
Advertisement
Advertisement