Advertisement

Bihar Women Arrested West Bengal: ব্যাগ খুলে টাকা বের করে নিল শিশু কোলে অটোয় বসা পাশের যাত্রী, আলিপুরদুয়ারে চাঞ্চল্য

Bihar Women Arrested West Bengal: পরে আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। শিশুটির বিষয়েও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।

Alipurduar theft in auto .Alipurduar theft in auto .
Aajtak Bangla
  • আলিপুরদুয়ার,
  • 12 Feb 2026,
  • अपडेटेड 1:06 AM IST

Bihar Women Arrested West Bengal: অটোয় যাত্রী সেজে চুরির অভিযোগে দুই মহিলাকে আটক করল পুলিশ। তাঁদের সঙ্গে একটি শিশুও ছিল। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ার শহরে। ধৃত দুই মহিলা বিহারের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সলসলাবাড়ি এলাকার বাসিন্দা মহামায়া দাস একটি কাজে সকাল প্রায় ১১টা নাগাদ আলিপুরদুয়ার আদালতে আসেন। প্রথমে তিনি সলসলাবাড়ি থেকে অটোয় চেপে আলিপুরদুয়ার চৌপথি পর্যন্ত আসেন। সেখান থেকে আদালত চত্বরে যাওয়ার জন্য অন্য একটি অটোয় ওঠেন। সেই অটোতেই একটি শিশুকে নিয়ে দুই মহিলা ওঠেন।

কোর্ট এলাকায় নামার পর মহামায়াদেবী খেয়াল করেন, তাঁর ব্যাগে রাখা ৭ হাজার টাকা উধাও। সন্দেহ হওয়ায় তিনি দ্রুত আরেকটি অটো নিয়ে আগের অটোটির পিছনে ধাওয়া করেন। আলিপুরদুয়ার জংশন এলাকায় গিয়ে তিনি ওই অটোটি আটকান এবং সেখানে থাকা দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগ, সেই সময়ই টাকা ফেলে দেন অভিযুক্তরা।

আরও পড়ুন

পরে আলিপুরদুয়ার জংশন ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁদের বিরুদ্ধে চুরির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। শিশুটির বিষয়েও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় শহরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ চলন্ত গাড়িতে চুরি রুখতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement