Advertisement

৩ বছর আগে BJP বিধায়কের উপর হামলা, গ্রেফতার সেই TMC নেতা

শনিবার মাঝরাতে আলিপুরদুয়ারের ডাঙির বাড়ি থেকে গ্রেফতার হলেন তৃণমূল নেতা নারায়ণ দাস। বর্তমানে রাজ্যের বনমন্ত্রী তথা কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁয়ের ওপর হামলার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

৩ বছর আগে BJP বিধায়কের উপর হামলা, গ্রেফতার সেই TMC নেতা৩ বছর আগে BJP বিধায়কের উপর হামলা, গ্রেফতার সেই TMC নেতা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Jul 2026,
  • अपडेटेड 3:40 PM IST

৩ বছর আগে বিজেপি বিধায়কের উপর হামলা করেছিলেন। তখন তৃণমূল সরকার থাকাকালীন কোনও পদক্ষেপ করেনি পুলিশ। আপাতত সরকার বদলেছে। সেই নিগৃহীত বিধায়ক এখন রাজ্যের মন্ত্রী। ৩ বছর পুরনো মামলায় অবশেষে সক্রিয় হয়ে উঠল পুলিশ। আলিপুরদুয়ারের সেই নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীকে বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ।

শনিবার মাঝরাতে আলিপুরদুয়ারের ডাঙির বাড়ি থেকে গ্রেফতার হলেন তৃণমূল নেতা নারায়ণ দাস। বর্তমানে রাজ্যের বনমন্ত্রী তথা কুমারগ্রামের বিধায়ক মনোজকুমার ওরাওঁয়ের ওপর হামলার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ধৃত নারায়ণ দাস আলিপুরদুয়ার-২ পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা দাস দেবনাথের স্বামী। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় বিজেপির একটি কর্মসূচি চলাকালীন বিধায়কের ওপর এই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। সেই সময় মনোজবাবুর গাড়িও ভাঙচুর করা হয়।

তৎকালীন সময়ে পুলিশ এই ঘটনায় কোনও পদক্ষেপ না করলেও অবশেষে শনিবার রাতে পুলিশ নারায়ণকে পাকড়াও করে। জানা গেছে ধৃত নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে। রবিবার শামুকতলা থানা থেকে নারায়ণকে যখন বের করা হচ্ছিল তখন ক্ষিপ্ত জনতা ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়েন। স্বামীর এই গ্রেফতারির বিষয়ে সংবাদমাধ্যমের কাছে অবশ্য মুখ খুলতে চাননি পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুমা দাস দেবনাথ।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির জেলা সভাপতি মিঠু দাস জানান যে সেই সময় রাজ্যে আইনের শাসন ছিল না তবে বর্তমানে রাজ্যে আইনের শাসন বলবৎ হয়েছে। অন্য দিকে জেলার পুলিশ সুপার অমিত কুমার শাহ জানিয়েছেন যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নারায়ণ দাসকে গ্রেফতার করা হয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement