Advertisement

'চিকেনস নেক'-এর সুরক্ষায় সর্বাধিক গুরুত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর, বৈঠক শুভেন্দুর সঙ্গেও

সূত্রের খবর, 'চিকেনস নেক' নিয়েও আলোচনা হয়। আসলে শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করতে পাহাড় কেটে ও ভূগর্ভস্থ রেল-সুড়ঙ্গ তৈরি করে রেল পরিষেবা চালু হচ্ছে।

উত্তরকন্যায় বৈঠক উত্তরকন্যায় বৈঠক
Aajtak Bangla
  • শিলিগুড়ি ,
  • 18 Jul 2026,
  • अपडेटेड 7:54 PM IST
  • রাজ্যে BJP সরকার গঠনের পর এই প্রথমবার উত্তরবঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
  • ছাব্বিশের ভোটের আগে নির্বাচনী প্রচারের সময় তিনি একাধিক বিষয়ে কথা বলেছিলেন

উত্তরবঙ্গ সফরে এসে সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, সেই বৈঠকে চিকেনস নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক এবং উত্তরবঙ্গের জনপ্রতিনিধিরা। 

রাজ্যে BJP সরকার গঠনের পর এই প্রথমবার উত্তরবঙ্গ সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছাব্বিশের ভোটের আগে নির্বাচনী প্রচারের সময় তিনি একাধিক বিষয়ে কথা বলেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল অপরাধী চক্র বা দুষ্কৃতীদের দমনের নীতি কার্যকর করা, জন্ম ও মৃত্যু সংক্রান্ত নথিপত্রের ডিজিটালাইজেশন এবং অবৈধ ভোটার ও আধার কার্ড সংক্রান্ত সমস্যা। আজ শনিবার সেই বিষয়গুলি নিয়ে 'উত্তরকন্যা'-র বৈঠক থেকে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।

সূত্রের খবর, 'চিকেনস নেক' নিয়েও আলোচনা হয়। আসলে শিলিগুড়ি করিডোরকে সুরক্ষিত করতে পাহাড় কেটে ও ভূগর্ভস্থ রেল-সুড়ঙ্গ তৈরি করে রেল পরিষেবা চালু হচ্ছে। বাংলা-সিকিম সীমান্তের রংপো পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে সেই পথ। সেটাকে সফলভাবে সম্পন্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রক নজর দিচ্ছে যাতে 'চিকেনস নেক' এলাকায় সামরিক বাহিনীকে কোনও বাধার মুখে পড়তে না হয়। 

প্রসঙ্গত, শুক্রবার রাতে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন অমিত শাহ। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কদমতলায় BSF-এর সদর দফতরে রাত কাটানোর পর, শনিবার সকাল থেকেই তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সকালে 'উত্তরকন্যা'-র কাছে সীমান্ত-সংলগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এর মধ্যে রয়েছে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া সংলগ্ন জামুরিয়া ভিটা ও সন্ন্যাসী কাটার মতো এলাকা। এরপর একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে তিনি 'উত্তরকন্যা'-য় পৌঁছন।

Read more!
Advertisement
Advertisement