Advertisement

Teesta Firing Range Mortar Blast: জলপাইগুড়িতে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে মর্টার শেল ফেটে নিহত যুবক, তদন্তে পুলিশ

Teesta Firing Range Mortar Blast: জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, রবিবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ তিস্তা নদীর চরে একটি অবিস্ফোরিত মর্টার শেল পড়ে থাকতে দেখা যায়। সেটি সরানোর বা পোড়ানোর চেষ্টা চলাকালীন আচমকাই বিস্ফোরণ ঘটে।

মর্টার শেল ফেটে মৃত যুবকমর্টার শেল ফেটে মৃত যুবক
Aajtak Bangla
  • বাগরাকোট (জলপাইগুড়ি),
  • 09 Feb 2026,
  • अपडेटेड 12:20 AM IST

Teesta Firing Range Mortar Blast: বাগরাকোট সেনা ছাউনির তিস্তা ফায়ারিং রেঞ্জে ভয়াবহ দুর্ঘটনা। অবিস্ফোরিত মর্টার শেল আচমকাই বিস্ফোরিত হয়ে মৃত্যু হল এক কিশোরের। রবিবার দুপুরের এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

নিহত কিশোরের নাম রওনক চৌধুরী। বয়স মাত্র ১৭ বছর। সে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সরুগাঁও বস্তির বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে তার পরিবার।

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানান, রবিবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ তিস্তা নদীর চরে একটি অবিস্ফোরিত মর্টার শেল পড়ে থাকতে দেখা যায়। সেটি সরানোর বা পোড়ানোর চেষ্টা চলাকালীন আচমকাই বিস্ফোরণ ঘটে।

আরও পড়ুন

বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই গুরুতর জখম হয় রওনাক। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও, চিকিৎসকেরা জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার খবর পেয়ে মালবাজার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এলাকা ঘিরে রেখে শুরু হয় তদন্ত। বিস্ফোরিত মর্টার শেলের উৎস কোথায় এবং কীভাবে তা বাগরাকোট সেনা ছাউনির তিস্তা ফায়ারিং রেঞ্জ এলাকায় এল, তা খতিয়ে দেখছে জেলা পুলিশ।

এই ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের চলাচল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্তের স্বার্থে সেনা কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement