Advertisement

Balurghat Minor Mollestation Case: বালুরঘাটে জঙ্গলে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার নাবালিকা, নির্যাতনের অভিযোগ গ্রেফতার ১

Balurghat Minor Mollestation Case: কিশোরীটি তার দিদিমার সঙ্গেই থাকত। সোমবার দুপুরে দাদুকে খুঁজতে বেরিয়ে সে নদীর ধারের নির্জন এলাকায় চলে যায়। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করছিল গৌর দাস। নাবালিকাকে একা পেয়ে অভিযুক্ত তাকে ঝোপের আড়ালে টেনে নিয়ে যায়।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • বালুরঘাট,
  • 11 Feb 2026,
  • अपडेटेड 12:00 AM IST

Balurghat Minor Mollestation Case: শহর সংলগ্ন আত্রেয়ী নদীর চরে এক ১৩ বছরের নাবালিকার উপর যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। ধৃতের নাম গৌর দাস। সোমবার দুপুরে নদীর ধারের জনমানবহীন জঙ্গল এলাকায় এই ঘটনাটি ঘটে বলে অভিযোগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা কিশোরীর বাবা-মা পেশায় পরিযায়ী শ্রমিক এবং বর্তমানে ভিনরাজ্যে কর্মরত। কিশোরীটি তার দিদিমার সঙ্গেই থাকত। সোমবার দুপুরে দাদুকে খুঁজতে বেরিয়ে সে নদীর ধারের নির্জন এলাকায় চলে যায়। অভিযোগ, সেই সময় মদ্যপ অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করছিল গৌর দাস। নাবালিকাকে একা পেয়ে অভিযুক্ত তাকে ঝোপের আড়ালে টেনে নিয়ে যায়।

ঘটনাস্থলের কাছেই পঞ্চায়েত সমিতির শৌচালয় নির্মাণের কাজ চলছিল। সেখানে কর্মরত কয়েকজন রাজমিস্ত্রি বিষয়টি লক্ষ্য করে সন্দেহ করেন। তাঁরা জঙ্গলের দিকে এগোতেই মুখ বাঁধা অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করা হয় এবং অভিযুক্তকে হাতেনাতে ধরা সম্ভব হয়। অভিযোগ, ধরা পড়ার পর অভিযুক্ত টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও রাজমিস্ত্রিরা তা প্রত্যাখ্যান করে স্থানীয় জনপ্রতিনিধিকে খবর দেন।

আরও পড়ুন

খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে। পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর মঙ্গলবার বালুরঘাট জেলা হাসপাতালে নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে পকসো আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে।

এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। তাঁদের বক্তব্য, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক।

 

Read more!
Advertisement
Advertisement