Advertisement

Beetle Nut Racket: শিলিগুড়িতে গ্রেফতার কুখ্য়াত সুপারি মাফিয়া, সুকান্ত মজুমদার সরব হয়েছিলেন

গত কয়েক মাসে ইন্দো-নেপাল সীমান্তে কোটি কোটি টাকার সুপারি উদ্ধার হয়। বাজেয়াপ্ত হয়েছে সুপারি বোঝাই পাঁচটি লরি। পাঁচটি মামলাও রুজু করেছিল পুলিশ। সেই মতো তদন্তে শুরু হলে  ধৃতের নাম উঠে আসে।

শিলিগুড়িতে গ্রেফতার কুখ্য়াত সুপারি মাফিয়া, সুকান্ত মজুমদার সরব হয়েছিলেনশিলিগুড়িতে গ্রেফতার কুখ্য়াত সুপারি মাফিয়া, সুকান্ত মজুমদার সরব হয়েছিলেন
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 22 Jun 2025,
  • अपडेटेड 2:59 AM IST

আন্তর্জাতিক সুপারি পাচার চক্রে জড়িত থাকার অভিযোগে বাগডোগরার এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নকশালবাড়ি থানার পুলিশ। শনিবার রাতে নকশালবাড়ি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম ধীরাজ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার  জিএসটি চুরির অভিযোগ নিয়ে সরব হয়েছিলেন। ধৃতের বিরুদ্ধে চুরি, প্রতারণা, নথিপত্রের জালিয়াতি মত একাধিক মামলা রুজু করা হয়েছে।

গত কয়েক মাসে বেশ কয়েক ট্রাক সুপারি আটক করেছিল পুলিশ। সেই ঘটনায় গ্রেফতার হয় ৮ পাচারকারী। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রের মূল পান্ডার নাম জানতে পারে পুলিশ। সেই সূত্রের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই চক্রের মূল পান্ডা আপার বাগডোগরার রুপসিংজোতের বাসিন্দা ধীরাজ ঘোষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাসে ইন্দো-নেপাল সীমান্তে কোটি কোটি টাকার সুপারি উদ্ধার হয়। বাজেয়াপ্ত হয়েছে সুপারি বোঝাই পাঁচটি লরি। পাঁচটি মামলাও রুজু করেছিল পুলিশ। সেই মতো তদন্তে শুরু হলে  ধৃতের নাম উঠে আসে। এই ঘটনায় মূল পান্ডা ধীরাজ ঘোষ একপ্রকার সুপারির মাফিয়া রাজ চালাচ্ছিলেন বলে পুলিশের অভিযোগ। সুপারিগুলো মায়ানমার থেকে চোরাপথে সুপারি ভারতে এনে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে পাচার করতেন অভিযুক্ত।

 

Read more!
Advertisement
Advertisement