Advertisement

BSF Coochbehar Border Seal: চ্যাংড়াবান্ধায় BSF-র তৎপরতায় বানচাল অনুপ্রবেশের ছক, সীমান্তে কড়া নজরদারি

BSF Coochbehar Border Seal: সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিএসএফের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে যে কোনও অবস্থাতেই সুরক্ষার প্রশ্নে আপস করা হবে না, বৈধ নথিপত্র ছাড়া কাউকেই ভারতীয় সীমান্তে প্রবেশ করতে দেওয়া হবে না, আপাতত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে।

চ্যাংড়াবান্ধা সীমান্তে বিএসএফের তৎপরতায় বানচাল অনুপ্রবেশের ছক, কোচবিহারে বাড়ছে নজরদারিচ্যাংড়াবান্ধা সীমান্তে বিএসএফের তৎপরতায় বানচাল অনুপ্রবেশের ছক, কোচবিহারে বাড়ছে নজরদারি
Aajtak Bangla
  • মেখলিগঞ্জ (কোচবিহার),
  • 05 Jun 2026,
  • अपडेटेड 6:40 PM IST

BSF Coochbehar Border Seal: ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়াল কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকে, শুক্রবার চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ১৩৪ পানিশালা সীমান্ত এলাকার জিরো পয়েন্টে কাটাতারের ওপাড়ে হঠাৎই বেশ কিছু বাংলাদেশি নাগরিক জড়ো হওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায়, অভিযোগ উঠেছে তারা ভারতীয় ভূখণ্ডে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল, সীমান্তের ওপারে রয়েছে বাংলাদেশের লালমনিরহাট জেলার আউলিয়াহাট সীমান্ত এলাকা, স্থানীয় সূত্রের খবর শুক্রবার সকালে সেখান থেকেই কয়েকজন বাংলাদেশি নাগরিক ধীরে ধীরে ভারতের জিরো পয়েন্টের দিকে এগোতে থাকে এবং সময়ের সাথে সাথে তাদের জমায়েত বড় হতে শুরু করে, এই খবর আসামাত্রই বিএসএফ জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং কঠোর নজরদারি শুরু করে অনুপ্রবেশের সেই বড়সড় ছক সম্পূর্ণ বানচাল করে দেন।

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিএসএফের তরফে কড়া বার্তা দেওয়া হয়েছে যে কোনও অবস্থাতেই সুরক্ষার প্রশ্নে আপস করা হবে না, বৈধ নথিপত্র ছাড়া কাউকেই ভারতীয় সীমান্তে প্রবেশ করতে দেওয়া হবে না, আপাতত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং পুরো এলাকায় অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে, এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সীমান্তবর্তী এলাকার সাধারণ বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হলেও বিএসএফ এবং স্থানীয় প্রশাসনের তরফ থেকে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করতে বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন এবং গোটা সীমান্তজুড়ে এক দুর্ভেদ্য নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, এই বিষয়ে মেখলিগঞ্জের বিজেপি বিধায়ক দধিরাম রায় জানিয়েছেন ১০ থেকে ১২ জনের একটি বাংলাদেশি অনুপ্রবেশকারী দল তিনবিঘা করিডোর হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল কিন্তু বিএসএফ অত্যন্ত সফলভাবে তাদের সেই চেষ্টা রুখে দিয়েছে।

Read more!
Advertisement
Advertisement