
আজ, বুধবার কোচবিহারে রাস মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে একাধিক কর্মসূচিতেও অংশ নেন। এই কর্মসূচিতে যোগ দেওয়ার আগে রাজবংশী, কামতাপুরী একাধিক সংগঠনের সঙ্গে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। দীর্ঘক্ষণ চলা এই বৈঠকে একাধিক বিষয়ে চর্চা হয়। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'আলোচনায় একাধিক বিষয় উঠে এসেছে। হেরিটেজ কমিশন গঠন, স্কুলগুলিতে অর্থ বরাদ্দ করা, পরিযায়ীদের ফেরানো, শিল্পীদের ভাতা দেওয়া-সহ একাধিক বিষয় রয়েছে।' সেখানেই জমি বেদখল হওয়ার বিষয়টিও সামনে আনেন মুখ্যমন্ত্রী।
এদিন কোচবিহারের রাজবাড়ির গেট থেকে মদনমোহন মন্দির পর্যন্ত শোভাযাত্রা করেন মুখ্যমন্ত্রী। পরে মদনমোহন মন্দিরে পুজোও দেন। এরপর এম.জে.এন. স্টেডিয়ামে রাসমেলার উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। সেখানেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, 'কোচবিহারকে সাজাবো, এবার ডেস্টিনেশন হবে কোচবিহার।' কোচবিহার বিমানবন্দর তৈরির পাশাপাশি জেলার স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নেরও আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট হুঁশিয়ারি দেন, বাংলাদেশ থেকে এই জেলায় আসা মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে যে রাস্তা থেকে এসেছ সেই রাস্তা দিয়ে বের করতে হবে। জানিয়ে দেন সীমান্ত এলাকায় অবৈধ মাদ্রাসা, গাজার চাষ আর হবে না। শুভেন্দু বলেন, 'এসপি শুনে রাখুন। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী খুঁজে তাড়ান। যে পথ দিয়ে এসেছে, সেই পথ দিয়ে বের করে দিন।' হিন্দু শরনার্থীদের আশ্রয় দিতে হবে বলেও নির্দেশ দেন তিনি। শুভেন্দু মনে করিয়ে দেন, 'খাগড়াবাড়িতে আমার গাড়িতে পেট্রোল দেওয়া হয়েছিল।' স্পষ্ট করে দেন এবার কোতিবিহারে 'উন্নয়নও হবে, হিসাবও হবে।'
প্রসঙ্গত এদিন কোচবিহারে রাসের কর্মসূচিতে যোগ দেওয়ার আগে রাজবংশী, কামতাপুরী একাধিক সংগঠনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। দীর্ঘক্ষণ চলা এই বৈঠকে একাধিক বিষয়ে চর্চা হয়। পরে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েবলেন, 'আলোচনায় একাধিক বিষয় উঠে এসেছে। হেরিটেজ কমিশন গঠন, স্কুলগুলিতে অর্থ বরাদ্দ করা, পরিযায়ীদের ফেরানো, শিল্পীদের ভাতা দেওয়া-সহ একাধিক বিষয় রয়েছে।'
জমি বেদখল নিয়ে মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী জানান, বৈঠকে অনেকেই দুঃখপ্রকাশ করে বলছিলেন, একটা সময় সমস্ত জমির মালিক তাঁরা ছিলেন। কিন্তু অধিকাংশ জমি এখন বেহাত হয়ে গিয়েছে। এজন্য সিপিএমকেই দায়ী করে শুভেন্দু অধিকারী বলেন,'তারা বর্গা, ভূমি সংস্কার আইন কার্যকর করতে গিয়ে মূলবাসীদের জমি কেড়ে বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়ার কাজ করেছে। এখন তো সেগুলি ঠিক করা যাবে না। কিন্তু পরবর্তী সময়ে যা করার অবশ্যই করব।'
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, 'রাজবংশী ভাষা অষ্টম তফশিলি অন্তর্ভুক্তকরণ-সহ সংকল্পপত্রে যা বলা হয়েছে সবটাই করা হবে। এজন্য গত ১৯ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিবের সঙ্গেই বিষয়টি নিয়ে চর্চা হয়েছে।