Advertisement

Coochbehar Bomb Recovery News 2026: ভোটের মুখে তপ্ত কোচবিহার, ডাস্টবিনে রাখা সুতলি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Coochbehar Bomb Recovery News 2026: এদিন সকালে প্রাতঃভ্রমণকারী ও স্থানীয় বাসিন্দারা দেখেন, পঞ্চায়েতের বসানো ওই ডাস্টবিনটির ভেতর একটি বড়সড় বোমা রাখা রয়েছে।

ভোটের মুখে তপ্ত কোচবিহার, ডাস্টবিনে রাখা সুতলি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য গুড়িয়াহাটিতেভোটের মুখে তপ্ত কোচবিহার, ডাস্টবিনে রাখা সুতলি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য গুড়িয়াহাটিতে
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 21 Mar 2026,
  • अपडेटेड 8:57 PM IST

Coochbehar Bomb Recovery News 2026: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই সীমান্ত জেলা কোচবিহারের আকাশে-বাতাসে ফের বারুদের গন্ধ। শনিবার সকালে শহর লাগোয়া গুড়িয়াহাটি-২ গ্রাম পঞ্চায়েতের হরিণচওড়া এলাকায় একটি ডাস্টবিন থেকে ‘বোমা’ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পালপাড়া এলাকার বাসিন্দারা একটি আবর্জনার পাত্রের ভেতর সুতলি পাকানো সন্দেহজনক বস্তু দেখতে পেয়েই আতঙ্কে চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে, জনবসতিপূর্ণ এলাকায় নাশকতার ছক কষছে দুষ্কৃতীরা। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ।

এদিন সকালে প্রাতঃভ্রমণকারী ও স্থানীয় বাসিন্দারা দেখেন, পঞ্চায়েতের বসানো ওই ডাস্টবিনটির ভেতর একটি বড়সড় বোমা রাখা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের কথায়, ‘ভোটের আগে এই ধরনের ঘটনা আমাদের আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। কে বা কারা জনবহুল জায়গায় বোমা রেখে গেল, তা পুলিশের গুরুত্ব দিয়ে দেখা উচিত।’ বাসিন্দাদের একই সুরে উদ্বেগ প্রকাশ করেছেন। কোতোয়ালি থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বোমা সন্দেহে বস্তুটি উদ্ধার করা হয়েছে। এটি আসল না কি আতঙ্ক ছড়ানোর জন্য নকল কোনও বস্তু, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। কে বা কারা এটি ওখানে রাখল, তার তদন্ত শুরু করেছে পুলিশ।

রাজনৈতিক মহলের মতে, কোচবিহারের নির্বাচনে ‘মুড়িমুড়কির মতো বোমা’ উদ্ধারের ইতিহাস দীর্ঘদিনের। ভোটের ময়দান তপ্ত করতে এক পক্ষ অন্য পক্ষকে ভয় দেখাতে বা এলাকায় আধিপত্য কায়েম করতেই এই কাজ করে থাকে। নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসতেই জেলার বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান জোরদার করেছে প্রশাসন। তবে দিনের আলোয় লোকালয়ের ডাস্টবিন থেকে বোমা মেলায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। পুলিশি টহল বাড়ানো হলেও কোচবিহারের রাজনৈতিক উত্তাপ যে নির্বাচনের আগে আরও বাড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

 

Read more!
Advertisement
Advertisement