
Gangarampur Nayabazar High School: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ঘটনাকে ঘিরে স্কুল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করে সংশ্লিষ্ট দুই পড়ুয়াকে সাময়িকভাবে সাসপেন্ড করেছে।
স্থানীয় সূত্রের দাবি, এলাকায় পড়াশোনার জন্য সুনাম রয়েছে নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের। বর্তমানে এই স্কুলে প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও সেই সুনামের উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, একাদশ শ্রেণির এক ছাত্র বিদ্যালয়েরই সপ্তম শ্রেণির এক ছাত্রীর মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছে। ঘটনাটি ঘটেছে স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় এবং ক্লাসরুমের ভেতরে। এই ভিডিও ছড়িয়ে পড়তেই তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার ওই স্কুলে দু’হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে। দীর্ঘদিন ধরে শিক্ষার মান ও ফলাফলের জন্য এলাকায় সুনাম রয়েছে বিদ্যালয়টির। সেই স্কুলেরই একটি ভিডিয়ো সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, একাদশ শ্রেণির এক ছাত্র স্কুলের মধ্যেই সপ্তম শ্রেণির এক ছাত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। ঘটনাটি ঘিরে মুহূর্তের মধ্যেই ব্যাপক চর্চা শুরু হয়।
বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে। এরপর ঘটনার তদন্ত শুরু করা হয়। স্কুলের টিআইসি ব্রজেন্দ্রনাথ রায় সংবাদমাধ্যমকে জানান, ‘ঘটনাটি আমাদের নজরের বাইরে ঘটেছে। ভিডিয়োটি সামনে আসার পরে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। স্কুলের শৃঙ্খলা বজায় রাখতে দুই পড়ুয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিভাবকদের সঙ্গেও কথা বলা হয়েছে।’