Advertisement

BJP Panchayat Member Stabbed: বিজেপি পঞ্চায়েত সদস্যকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ, চাঞ্চল্য হলদিবাড়িতে

BJP Panchayat Member Stabbed: তপনের মা কল্পনা রায়ের অভিযোগ, রাত প্রায় ১১টা নাগাদ ডেকে নিয়ে গিয়ে তাঁর ছেলেকে ছুরি মারা হয়। আত্মীয়দের দাবি, প্রথম আঘাতের পর তপন বাড়ির দিকে দৌড়নোর ফলে দ্বিতীয়বার হামলার সুযোগ পাননি অভিযুক্ত।

হলদিবাড়িতে বিজেপি পঞ্চায়েত সদস্যকে কোপানোর অভিযোগহলদিবাড়িতে বিজেপি পঞ্চায়েত সদস্যকে কোপানোর অভিযোগ
Aajtak Bangla
  • হলদিবাড়ি (জলপাইগুড়ি),
  • 28 Feb 2026,
  • अपडेटेड 12:43 AM IST

BJP Panchayat Member Stabbed: হলদিবাড়ি ব্লকে চাঞ্চল্যকর ঘটনা। পরকীয়া সন্দেহের জেরে বিজেপির এক পঞ্চায়েত সমিতির সদস্যকে ছুরিকাঘাতের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল, পরে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল হয়ে জলপাইগুড়ি মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বুকে গভীর ক্ষত রয়েছে।

ঘটনাটি বুধবার রাতে দেওয়ানগঞ্জ হাট থেকে বাড়ি ফেরার পথে। অভিযোগ, দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নগর সাহেবগঞ্জ এলাকায় বাড়ির সামনে তপন রায়কে দাঁড়াতে বলেন প্রভাস মণ্ডল নামে এক ব্যক্তি। বাইক থামাতেই আচমকা বাম বুকে ছুরি দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তপন নিজেই পুলিশ ও অ্যাম্বুল্যান্সে খবর দেন বলে পরিবারের দাবি।

তপনের মা কল্পনা রায়ের অভিযোগ, রাত প্রায় ১১টা নাগাদ ডেকে নিয়ে গিয়ে তাঁর ছেলেকে ছুরি মারা হয়। আত্মীয়দের দাবি, প্রথম আঘাতের পর তপন বাড়ির দিকে দৌড়নোর ফলে দ্বিতীয়বার হামলার সুযোগ পাননি অভিযুক্ত।

আরও পড়ুন

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রভাস মণ্ডল ভিনরাজ্যে রাজমিস্ত্রির কাজ করেন। প্রতিবেশীদের দাবি, তাঁর স্ত্রীর সঙ্গে তপনের ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। সম্প্রতি প্রভাস বাড়ি ফিরলে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চরমে ওঠে। সেই আক্রোশ থেকেই হামলা হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। যদিও এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি, তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত পলাতক।

তপনের বাবা নগেন রায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদের ফল। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement