Advertisement

North Bengal Weather Update: উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি, সঙ্গে ঝড়েরও পূর্বাভাস, কতদিন চলবে?

North Bengal Weather Update: উত্তরবঙ্গের জেলাগুলোতে আজ থেকেই ভারী বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে । হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তটি দুর্বল হলেও নিম্ন-বায়ুমণ্ডলে পশ্চিমা বায়ুর একটি অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে । এর প্রভাবে আগামী সাত দিন রাজ্যের জেলাগুলোতে দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

উত্তরবঙ্গের আবহাওয়াউত্তরবঙ্গের আবহাওয়া
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 13 Mar 2026,
  • अपडेटेड 4:20 PM IST

North Bengal Weather Update: ইতিমধ্যেই শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। বুধবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে জলমগ্ন হয়েছে শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে ফের আবহাওয়ার মেজাজ বদলের সঙ্কেত দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশের ফলে পশ্চিমবঙ্গজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ।

বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে আজ থেকেই ভারী বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে । হাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশের ওপর থাকা ঘূর্ণাবর্তটি দুর্বল হলেও নিম্ন-বায়ুমণ্ডলে পশ্চিমা বায়ুর একটি অক্ষরেখা এখনও সক্রিয় রয়েছে । এর প্রভাবে আগামী সাত দিন রাজ্যের জেলাগুলোতে দফায় দফায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। এই পাঁচটি জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । এর মধ্যে এক-দুটি জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া । ১৬ মার্চ অর্থাৎ সোমবার ফের উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলোতে আগামী সপ্তাহ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস বজায় থাকবে।

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও ঝাড়গ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলোতে আবহাওয়া মূলত শুকনো থাকবে । তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির দাপট বাড়বে । ১৫ ও ১৬ মার্চ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে । মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলায় বৃষ্টির তেজ কিছুটা বেশি হতে পারে ।

সতর্কতা
বজ্রবিদ্যুৎ-সহ এই বৃষ্টির জেরে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা । খোলা মাঠে থাকাকালীন বজ্রপাত থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে । শহর এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে এবং দৃশ্যমানতা কমতে পারে বলেও জানানো হয়েছে । ঝড়-বৃষ্টির সময় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে আশ্রয় নিতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement