Advertisement

Hemtabad Gangrape Case: ২৫ বছরের তরুণী গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, হেমতাবাদে গ্রেফতার TMC নেতা

Hemtabad Gangrape Case: গত ২১ জুন দুই নাবালক সন্তানকে সঙ্গে নিয়ে জমি থেকে বাড়ি ফিরছিলেন ওই গৃহবধূ। সেই সময় পথিমধ্যে একটি জঙ্গল দিয়ে আসার সময় অভিযুক্তরা আচমকা তাঁর পথ আটকায়। অভিযোগ, এরপর ওই গৃহবধূকে জোর করে টেনে হিঁচড়ে রাস্তার পাশে একটি পরিত্যক্ত চেরাই মিলে বা স’ মিলে নিয়ে যাওয়া হয়।

Hemtabad Gangrape Case: ২৫ বছরের তরুণী গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, হেমতাবাদে গ্রেফতার TMC নেতাHemtabad Gangrape Case: ২৫ বছরের তরুণী গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, হেমতাবাদে গ্রেফতার TMC নেতা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 10 Jul 2026,
  • अपडेटेड 12:43 AM IST

Hemtabad Gangrape Case: এলাকার এক ২৫ বছরের গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে উঠল হেমতাবাদ, ঘটনায় নাম জড়িয়েছে খোদ তৃণমূলের এক অঞ্চল সভাপতি সহ দুই নেতার। এই ন্যক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই শফিকুল ইসলাম নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে।

ধৃত ওই ব্যক্তির বাড়ি হেমতাবাদ থানার বাহারাইল এলাকার কালুয়া গ্রামে। ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২১ জুন দুই নাবালক সন্তানকে সঙ্গে নিয়ে জমি থেকে বাড়ি ফিরছিলেন ওই গৃহবধূ। সেই সময় একটি ছোট জঙ্গল এলাকা দিয়ে আসার সময় অভিযুক্তরা আচমকা তাঁর পথ আটকায়। অভিযোগ, এরপর ওই গৃহবধূকে জোর করে টেনে হিঁচড়ে রাস্তার পাশে একটি পরিত্যক্ত শ-মিলে মিলে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের বিরুদ্ধে গৃহবধূর হাত-পা বেঁধে রাখার এবং বাকিদের বিরুদ্ধে পাশবিক নির্যাতন ও ধর্ষণ করার অভিযোগ উঠেছে। মায়ের ওপর চলা এই চরম অত্যাচারের কথা সঙ্গে থাকা দুই নাবালক সন্তান বাড়ি ফিরে পরিবারের বাকি সদস্যদের জানায়।

শিশুদের মুখে এই ভয়াবহ কথা শুনে পরিবারের লোকজন তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান, সেখান থেকে রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে হেমতাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়েই তৎপরতার সঙ্গে গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ শফিকুল ইসলামকে পাকড়াও করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় ক্ষোভের আগুন জ্বলছে।

 

Read more!
Advertisement
Advertisement