Advertisement

Malda News: মালদায় ফ্ল্যাটে টাকার পাহাড়, সোনাও, গুনতে আনা হল মেশিন, ফ্ল্যাটটি TMC কর্মীর

Malda Flat Cash Recover: মালদায় একটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে নগদ উদ্ধার করল পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে নিষিদ্ধ কাফ সিরাপও।

উদ্ধার কোটি কোটি নগদ-সোনাউদ্ধার কোটি কোটি নগদ-সোনা
Aajtak Bangla
  • মালদা,
  • 03 Aug 2026,
  • अपडेटेड 9:10 AM IST
  • ফের রাজ্যে বিপুল পরিমাণে নগদ উদ্ধার।
  • পাহাড় প্রমাণ টাকা উদ্ধার হল মালদার মঙ্গলবাড়িতে একটি ফ্ল্যাট থেকে।
  • রবিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা পুরসভার চৌরঙ্গি মোড় এলাকায়।

ফের রাজ্যে বিপুল পরিমাণে নগদ উদ্ধার। বীরভূমের পর এবার পাহাড় প্রমাণ টাকা উদ্ধার হল মালদার মঙ্গলবাড়িতে একটি ফ্ল্যাট থেকে। বিপুল পরিমাণে অর্থ গুনতে আনা হল টাকা গোনার মেশিনও। রবিবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা পুরসভার চৌরঙ্গি মোড় এলাকায়। 

পুলিশ সূত্রের খবর, ওই ফ্ল্যাটে টাকা ছাড়াও সোনা, কাফ সিরাপও উদ্ধার করা হয়েছে। অনুমান করা হচ্ছে কাফ সিরাপের স্মাগলিং ব়্যাকেট চলত ফ্ল্যাটটি থেকে। 

জানা গিয়েছে, ওই ফ্ল্যাটের মালিক দিলীপ সাহা নামে এক ব্যক্তি। কিন্তু তিনি নিজে ওই ফ্ল্যাটে থাকেন না। পিন্টু সরকার নামে এক ব্যক্তি ভাড়া নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন। পুলিশি তল্লাশি অভিযানের সময় পিন্টু বাড়িতেই ছিল। তাঁকে সঙ্গে নিয়েই তল্লাশি চালায় পুলিশ।

সূত্রের দাবি, রবিবার রাতে আচমকা পুলিশ মঙ্গলবাড়ির ওই ফ্ল্যাটে অভিযান চালায়। ঘরের মধ্যে আলমারি খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশকর্মীদের। আলমারির তাক থেকে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল নোট। বিপুল পরিমাণ নোট গুনতে টাকা গোনার মেশিন নিয়ে হাজির হয় পুলিশ কর্মীরা। রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, কমপক্ষে ২ কোটি টাকার নোট গোনা সম্ভব হয়েছে। আরও কিছু টাকা অবশিষ্ট রয়েছে। সোমবার সেই গণনাও হবে।

কেন পুলিশ এই অভিযান চালাল?

প্রশাসন সূত্রে খবর, গত জুলাই মাসে দক্ষিণ দিনাজপুরের  মেহেন্দ্রীপাড়া এলাকা থেকে প্রায় ১৫০০ বোতল নিষিদ্ধ কাশির কাফ সিরাপ উদ্ধার করেছিল পুলিশ। সেই মামলায় ধৃতদের জেরা করেই এই ফ্ল্যাটের খোঁজ পায় পুলিশ। তারপরেই এদিন অভিযান চালাল পুলিশ। বর্তমানে ধৃতদের জেরা করে পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজ চলছে।

স্থানীয় তৃণমূল নেতা দিলীপ সাহা জানিয়েছেন, ওই ফ্ল্যাটে ঠিক কী চলত, তা তিনি জানেন না। তিনি ওষুধ ব্যবসায়ী হিসেবে পিন্টু সরকার নামে ওই ব্যক্তিকে ভাড়া দিয়েছিল ফ্ল্যাটটি। এরপর থেকে সেই ফ্ল্যাটে কী হত, তা তিনি জানেন না। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement