Advertisement

Malda Baishnabnagar BJP Inner Clash: মালদার বৈষ্ণবনগরে পদ্ম-শিবিরে বিভাজন, মালদায় তুঙ্গে বিজেপির আদি-নব্য লড়াই

Malda Baishnabnagar BJP Inner Clash: বিক্ষোভকারী বিজেপি কর্মীদের মূল নিশানায় রয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। তাঁদের অভিযোগ, বৈষ্ণবনগরের মাটি কামড়ে পড়ে থাকা পরিচিত মুখগুলোকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই আসনে প্রার্থী পদের দৌড়ে এগিয়ে ছিলেন প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার এবং জেলা বিজেপির অন্যতম পরিচিত মুখ তারক ঘোষ।

মালদার বৈষ্ণবনগরে পদ্ম-শিবিরে বিভাজন, মালদায় তুঙ্গে বিজেপির আদি-নব্য লড়াইমালদার বৈষ্ণবনগরে পদ্ম-শিবিরে বিভাজন, মালদায় তুঙ্গে বিজেপির আদি-নব্য লড়াই
Aajtak Bangla
  • বৈষ্ণবনগর (মালদা),
  • 20 Mar 2026,
  • अपडेटेड 10:36 PM IST

Malda Baishnabnagar BJP Inner Clash: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণভেড়ি বাজার আগেই মালদহের বৈষ্ণবনগরে পদ্ম-শিবিরের অন্দরের ক্ষোভ আছড়ে পড়ল রাজপথে। বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা হতেই ৫৪ নম্বর বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র কার্যত রণক্ষেত্রের চেহারা নিল। দীর্ঘদিনের পরীক্ষিত সংগঠক ও স্থানীয় নেতৃত্বকে ব্রাত্য রেখে কেবল ‘আরএসএস-ঘনিষ্ঠ’ হওয়ার সুবাদে একজনকে প্রার্থী করার অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন বিজেপির আদি কর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাল যে, দলীয় পতাকা হাতে নিয়ে শত শত কর্মী স্লোগান দিতে দিতে রাস্তায় নেমে প্রার্থী পরিবর্তনের দাবি তুললেন। জেলা বিজেপি নেতৃত্বের কপালে এখন চিন্তার ভাঁজ।

বিক্ষোভকারী বিজেপি কর্মীদের মূল নিশানায় রয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। তাঁদের অভিযোগ, বৈষ্ণবনগরের মাটি কামড়ে পড়ে থাকা পরিচিত মুখগুলোকে পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, এই আসনে প্রার্থী পদের দৌড়ে এগিয়ে ছিলেন প্রাক্তন বিধায়ক স্বাধীন সরকার এবং জেলা বিজেপির অন্যতম পরিচিত মুখ তারক ঘোষ। কিন্তু তাঁদের নাম বাদ পড়তেই অনুগামীরা বিদ্রোহ ঘোষণা করেছেন। বিক্ষোভকারীদের সাফ হুঁশিয়ারি, অবিলম্বে প্রার্থী বদল করে এমন কাউকে মনোনীত করতে হবে, যিনি এলাকায় সর্বজনগ্রাহ্য। অন্যথায় নির্বাচনের ময়দানে তাঁরা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার প্রচ্ছন্ন হুমকিও দিয়ে রেখেছেন।

রাজনৈতিক মহলের মতে, মালদহের মতো স্পর্শকাতর জেলায় ভোটের ঠিক আগে এই ধরনের প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির ভোটব্যাঙ্কে বড়সড় ধস নামাতে পারে। যেখানে প্রতিটি আসন জেতা চ্যালেঞ্জের, সেখানে দলীয় কর্মীদের এই বিদ্রোহ আদতে শাসক দল তৃণমূলকেই বাড়তি সুবিধা করে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৈষ্ণবনগরের প্রাক্তন বিধায়ক বা জেলা নেতৃত্ব এই নিয়ে এখনও সংবাদমাধ্যমের সামনে মুখ না খুললেও, রাজপথের উত্তাপ বলছে মালদহে গেরুয়া শিবিরের অন্দরের ক্ষোভ প্রশমিত হওয়া আপাতত দূরস্ত। এখন দেখার, ড্যামেজ কন্ট্রোল করতে রাজ্য নেতৃত্ব কোনও বিকল্প পথ খোঁজে কি না।

 

Read more!
Advertisement
Advertisement