Advertisement

Malda Bike Accident 2026 Reel Maker: রিলস বানানোর নেশায় বাইক নিয়ে স্টান্ট দেখাতে গিয়ে মালদহে প্রাণ গেল দুই ছাত্রের

Malda Bike Accident 2026 Reel Maker: পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মাহফুজ আলম (১৭) ও জুলকার নাইন (১৭)। ইদের আনন্দ উপভোগ করতে গিয়ে হেলমেটহীন অবস্থায় বেপরোয়া গতিতে বাইক নিয়ে কেরামতি দেখাতে গিয়েই এই মর্মান্তিক পরিণতি বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

বাইক দুর্ঘটনাবাইক দুর্ঘটনা
Aajtak Bangla
  • মালদা,
  • 24 Mar 2026,
  • अपडेटेड 10:03 PM IST

Malda Bike Accident 2026 Reel Maker: রবিবার রাতে মালদহ জেলার পুকুরিয়া ও চাঁচল থানা এলাকায় পৃথক দুটি বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো একাদশ শ্রেণির এক ছাত্র এবং এক মাধ্যমিক পরীক্ষার্থীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মাহফুজ আলম (১৭) ও জুলকার নাইন (১৭)। ইদের আনন্দ উপভোগ করতে গিয়ে হেলমেটহীন অবস্থায় বেপরোয়া গতিতে বাইক নিয়ে কেরামতি দেখাতে গিয়েই এই মর্মান্তিক পরিণতি বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ঘটনায় আরও এক ছাত্র গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

প্রথম ঘটনাটি ঘটে পুকুরিয়া থানার পীরগঞ্জ এলাকায়। ইংরেজবাজারের বাসিন্দা মাহফুজ আলম রবিবার রাতে বন্ধুদের সঙ্গে বাইক নিয়ে কেরামতি দেখাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকের গতি এতটাই ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি কংক্রিটের খুঁটিতে সজোরে ধাক্কা মারে সে। মাহফুজের বন্ধুরা যখন সেই স্টান্টের ভিডিও মোবাইলে রেকর্ড করছিল, তখনই ঘটে যায় বিপত্তি। রক্তাক্ত অবস্থায় তাকে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে গভীর রাতে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত মাহফুজ এ বছর একাদশ শ্রেণির ছাত্র ছিল।

অন্যদিকে, চাঁচল থানার দুর্গাপুর এলাকায় হিন্দি সিনেমার কায়দায় বাইক নিয়ে স্টান্ট করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মাধ্যমিক পরীক্ষার্থী জুলকার নাইন। তার পিছনে বসে বন্ধু মিজানুর রহমান যখন মোবাইলে সেই রোমহর্ষক দৃশ্য ক্যামেরাবন্দি করছিল, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় আছড়ে পড়ে বাইকটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় জুলকারের। মৃতদের পরিজনরা জানিয়েছেন, শনিবার ঝোড়ো বৃষ্টির কারণে ইদের ঘোরাঘুরি হয়নি, তাই রবিবার রাতে তারা বাইক নিয়ে বেরিয়েছিল। পুলিশের দাবি, দুটি ক্ষেত্রেই ছাত্রদের মাথায় হেলমেট ছিল না। গতির উন্মাদনা ও রিলস তৈরির এই মরণখেলার বলি হতে হলো দুই পড়ুয়াকে, যা নিয়ে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

 

Read more!
Advertisement
Advertisement