Advertisement

ফুচকার ঠেলা রাখা নিয়ে বচসা, মালদায় ফুচকা বিক্রেতাকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ২

বুধবার রাতে ফুচকা বিক্রি শেষ করে বাড়ি ফিরছিলেন রাইজুল হোসেন। বাড়িতে পৌঁছানোর আগে তিনি রাস্তার ধারে নিজের ঠেলাগাড়ি রাখছিলেন। সেই সময় কেন সেখানে গাড়ি রাখা হচ্ছে তা নিয়ে প্রতিবেশী রাকিব শেখ এবং আলকাস শেখের সঙ্গে তাঁর বচসা শুরু হয়।

ফুচকার ঠেলা রাখা নিয়ে বচসা, মালদায় ফুচকা বিক্রেতাকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ২ (Photo: AI-generated)ফুচকার ঠেলা রাখা নিয়ে বচসা, মালদায় ফুচকা বিক্রেতাকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ২ (Photo: AI-generated)
Aajtak Bangla
  • 02 Jul 2026,
  • अपडेटेड 11:21 PM IST

রাস্তার ধারে ফুচকার ঠেলাগাড়ি রাখা নিয়ে তীব্র বচসার জেরে মালদায় খুনের অভিযোগ উঠল এক ফুচকা বিক্রেতাকে। নিহতের নাম রাইজুল হোসেন, বয়স ৩৫ বছর। বুধবার রাতে মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর কলোনি গ্রামে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাইজুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ফুচকা বিক্রি শেষ করে বাড়ি ফিরছিলেন রাইজুল হোসেন। বাড়িতে পৌঁছানোর আগে তিনি রাস্তার ধারে নিজের ঠেলাগাড়ি রাখছিলেন। সেই সময় কেন সেখানে গাড়ি রাখা হচ্ছে তা নিয়ে প্রতিবেশী রাকিব শেখ এবং আলকাস শেখের সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, রাইজুলের ঠেলাগাড়িতে দেওয়া ত্রিপল ছিঁড়ে দেন দুই অভিযুক্ত। এর প্রতিবাদ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ, বচসার এক পর্যায়ে রাকিব শেখ এবং আলকাস শেখ ধারালো অস্ত্র দিয়ে রাইজুলের উপর হামলা চালান। ঘটনাস্থলটি রাইজুলের বাড়ি থেকে প্রায় ১০০ মিটার দূরে। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

ঘটনার পর মোথাবাড়ি থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে চলেছে।

Read more!
Advertisement
Advertisement