Advertisement

India Border Agent: ভারত-বাংলাদেশ সীমান্তে মালদায় গ্রেফতার বাংলাদেশি ঢোকানোর ‘এজেন্ট’

India Border Agent: পুলিশ জানিয়েছে, গত ২১ জানুয়ারি এক বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পেরোনোর অভিযোগে গ্রেপ্তার করা হয়। জেরার সময় ওই বাংলাদেশি নাগরিক জানায়, টাকার বিনিময়ে তাকে ভারতে ঢুকতে সাহায্য করেছিল এক স্থানীয় যুবক। তদন্তে উঠে আসে রাজু মণ্ডলের নাম।

Aajtak Bangla
  • হরিশ্চন্দ্রপুর (মালদা),
  • 01 Feb 2026,
  • अपडेटेड 12:10 AM IST

India Border Agent: ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখতে বড়সড় সাফল্য পেল মালদা জেলার হবিবপুর থানার পুলিশ। টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের বেআইনিভাবে ভারতে ঢুকতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ভারতীয় যুবককে। ধৃতের নাম রাজু মণ্ডল ওরফে সুজিত চৌধুরী, বয়স ২৮ বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার বাড়ি হবিবপুর থানার অন্তর্গত আগ্রা হরিশ্চন্দ্রপুর এলাকায়।

পুলিশ জানিয়েছে, গত ২১ জানুয়ারি এক বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পেরোনোর অভিযোগে গ্রেপ্তার করা হয়। জেরার সময় ওই বাংলাদেশি নাগরিক জানায়, টাকার বিনিময়ে তাকে ভারতে ঢুকতে সাহায্য করেছিল এক স্থানীয় যুবক। তদন্তে উঠে আসে রাজু মণ্ডলের নাম। পুলিশের দাবি, সে দীর্ঘদিন ধরে সীমান্ত পারাপারের ‘এজেন্ট’ হিসেবে কাজ করছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে রাজু মণ্ডলকে গ্রেফতার করে। ধৃত যুবক ঠিক কতদিন ধরে এই চক্রের সঙ্গে যুক্ত, আগে কতজন বাংলাদেশি নাগরিককে সে সীমান্ত পার করিয়েছে এবং এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement