Advertisement

PM Modi Bengal Campaign 2026: শিলিগুড়িতে আচমকা বিয়ের আসরে মোদী, নবদম্পতির কাছে সারপ্রাইজ প্যাকেজ

PM Modi Bengal Campaign 2026: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে গত এক সপ্তাহ ধরে বাংলায় কার্যত ঝড় তুলেছেন মোদী। শনিবার তিনটি সভা ও মাটিগাড়া-নকশালবাড়িতে রোড শো শেষ করে তিনি রাত কাটান শিলিগুড়ির উপকণ্ঠের একটি অভিজাত রিসর্টে। সেই রিসর্টেই রবিবার সকাল থেকে ছিল অক্ষয় জৈন ও শ্রেয়া জৈনের বিয়ের আয়োজন।

শিলিগুড়িতে আচমকা বিয়ের আসরে মোদী, নবদম্পতির কাছে সারপ্রাইজ প্যাকেজ শিলিগুড়িতে আচমকা বিয়ের আসরে মোদী, নবদম্পতির কাছে সারপ্রাইজ প্যাকেজ
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 14 Apr 2026,
  • अपडेटेड 12:33 AM IST

PM Modi Bengal Campaign 2026: তরাইয়ের চা-বাগান ঘেরা রিসর্টে তখন সানাইয়ের সুর। বিয়ের লগ্ন আসন্ন। কিন্তু সেই বিয়ের আসর যে ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইতিহাস হয়ে যাবে, তা অতিবড় কল্পনাতেও ছিল না কনের বাড়ির লোকজনের। সোমবার সকালে শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের সমর্থনে জনসভায় যাওয়ার আগে এমনই এক চমক দিলেন নরেন্দ্র মোদী। নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে তিনি সশরীরে ঢুকে পড়লেন রিসর্টের অন্দরে আয়োজিত এক বিয়ের আসরে। হাতজোড় করে মেতে উঠলেন সৌজন্য বিনিময়ে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে গত এক সপ্তাহ ধরে বাংলায় কার্যত ঝড় তুলেছেন মোদী। শনিবার তিনটি সভা ও মাটিগাড়া-নকশালবাড়িতে রোড শো শেষ করে তিনি রাত কাটান শিলিগুড়ির উপকণ্ঠের একটি অভিজাত রিসর্টে। সেই রিসর্টেই রবিবার সকাল থেকে ছিল অক্ষয় জৈন ও শ্রেয়া জৈনের বিয়ের আয়োজন। সাধারণত প্রধানমন্ত্রীর সফরের সময় নিরাপত্তার স্বার্থে এমন অনুষ্ঠান বাতিল করা হয়, কিন্তু এক্ষেত্রে স্বয়ং মোদীর ইচ্ছাতেই সম্ভবত বাধা আসেনি বিয়ের আয়োজনে। শ’তিনেক আমন্ত্রিতদের ভিড় তখন রিসর্টে।

সকাল সকাল শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে জনসভার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তৈরি হয়েছিলেন প্রধানমন্ত্রী। রিসর্ট থেকে বেরোতেই সাধারণ মানুষের উচ্ছ্বাস আর ‘মোদী-মোদী’ স্লোগানে আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। রাজনৈতিক সভায় জনতা যেভাবে স্লোগান দেয়, এ যেন ছিল তার চেয়েও অনেক বেশি স্বতঃস্ফূর্ত। হাসিমুখে সেই আহবানে সাড়া দেন মোদী। দূর থেকে হাত না নাড়িয়ে সোজা পৌঁছে যান বিয়ের আসরে। উপস্থিত অতিথিরা তখন কার্যত বাকরুদ্ধ।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া সেই মুহূর্তে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী প্রথমেই খোঁজ নেন বর-কনের। অক্ষয় ও শ্রেয়ার সঙ্গে পরিচয় সেরে হাসিমুখে জিজ্ঞাসা করেন, “আমার উপস্থিতির জন্য আপনাদের বিয়েতে কোনো অসুবিধা হয়নি তো?” সমবেত আমন্ত্রিতরা সমস্বরে ‘না’ বলতেই মোদী তাঁদের উদ্দেশ্যে শুভকামনা জানান। বলেন, “আমার আশীর্বাদ রইল, আপনারা সবাই মিলে খুব আনন্দ করুন।” এরপর আর সময় নষ্ট না করে জনসভার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

Advertisement

গত ১২ বছরের রেকর্ড বলছে, খুব ঘনিষ্ঠ আত্মীয় বা রাজনৈতিক সহকর্মী ছাড়া প্রধানমন্ত্রীকে বিয়ের অনুষ্ঠানে খুব একটা দেখা যায় না। বাংলার চা-বলয়ে ভোটের ঝোড়ো প্রচারের মাঝে তাঁর এই সৌজন্যমূলক উপস্থিতি সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। প্রচারের মঞ্চে ওঠার আগে প্রধানমন্ত্রীর এই মেজাজ এখন উত্তরবঙ্গের চর্চার কেন্দ্রবিন্দু। সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট হতেই লাইক আর শেয়ারের বন্যা বয়ে গিয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement