Advertisement

Shukraditya Rajyog 2026: শুক্রের কৃপায় পকেট ভর্তি টাকা আর প্রেম, আগামী একমাস সোনায় সোহাগা ৪ রাশির

Shukraditya Rajyog 2026: প্রায় ১৮ দিন ধরে সক্রিয় এই যোগ জ্যোতিষ মতে বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। এই সময় চারটি রাশির জাতক-জাতিকাদের জীবনে সম্পদ, কর্মজীবন এবং ব্যক্তিগত সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 06 Feb 2026,
  • अपडेटेड 5:57 PM IST

Shukraditya Rajyog 2026: আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ ২০২৬ পর্যন্ত প্রেম ও বিলাসিতার গ্রহ শুক্র অবস্থান করবে শনির রাশি কুম্ভে। এর মধ্যেই ১৩ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত সূর্যও কুম্ভ রাশিতে প্রবেশ করায় তৈরি হচ্ছে শক্তিশালী শুক্রাদিত্য রাজযোগ। প্রায় ১৮ দিন ধরে সক্রিয় এই যোগ জ্যোতিষ মতে বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। এই সময় চারটি রাশির জাতক-জাতিকাদের জীবনে সম্পদ, কর্মজীবন এবং ব্যক্তিগত সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হতে পারে।

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য এই রাজযোগ ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। ভাগ্য সহায় থাকবে এবং দীর্ঘদিন আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য মিলতে পারে। মানসিক শান্তি বাড়বে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে এবং জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় অনুকূল থাকবে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জীবনে এই সময় আশার আলো দেখা যাবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে মর্যাদা ও সম্মান বাড়তে পারে। আর্থিক দিক থেকে উন্নতির যোগ রয়েছে। পারিবারিক জীবনে সুখ ও ভালোবাসার পরিবেশ তৈরি হবে। কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে এবং বহুদিনের স্বপ্ন পূরণের পথে এগোনোর ইঙ্গিত মিলবে।

তুলা রাশি
তুলা রাশির ক্ষেত্রে শুক্র ও সূর্যের সংযোগ প্রেম ও কর্মজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রেমের সম্পর্ক আরও মজবুত হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে এবং পরিবারের সঙ্গে অশান্তি কমে শান্তির পরিবেশ তৈরি হবে। আর্থিক দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে, পাশাপাশি হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

কুম্ভ রাশি
অন্যদিকে কুম্ভ রাশির জাতকদের জন্য এই শুক্রাদিত্য রাজযোগ অত্যন্ত শুভ। আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বাড়বে। ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সমাজে সম্মান বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রেও সম্পর্ক আরও দৃঢ় হতে পারে বলে জ্যোতিষীদের মত।

 

Read more!
Advertisement
Advertisement