Advertisement

Siliguri Woman Rape Case: শিলিগুড়ির হোটেলে তরুণীকে আটকে ৩ দিন ধরে ধর্ষণ ও সিগারেটের ছ্যাঁকা, গ্রেফতার প্রেমিক

Siliguri Woman Rape Case: পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিনব ঘোষ নকশালবাড়ির বাসিন্দা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বছরখানেক আগে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার ‘পার্টি’ দেওয়ার নাম করে চেকপোস্ট এলাকার ওই নামী হোটেলে তরুণীকে নিয়ে গিয়েছিল অভিনব।

শিলিগুড়ির হোটেলে তরুণীকে আটকে ৩ দিন ধরে ধর্ষণ ও সিগারেটের ছ্যাঁকা, গ্রেফতার প্রেমিকশিলিগুড়ির হোটেলে তরুণীকে আটকে ৩ দিন ধরে ধর্ষণ ও সিগারেটের ছ্যাঁকা, গ্রেফতার প্রেমিক
Aajtak Bangla
  • 20 Mar 2026,
  • अपडेटेड 12:49 AM IST

Siliguri Woman Rape Case: পর্যটন শহর শিলিগুড়ির বুকে এক বিলাসবহুল হোটেলের অন্দরে তিন দিন ধরে চলল মধ্যযুগীয় বর্বরতা। এক তরুণীকে আটকে রেখে অমানবিক শারীরিক নির্যাতন, দফায় দফায় ধর্ষণ এবং সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল তাঁরই প্রেমিকের বিরুদ্ধে।

বুধবার রাতে রক্তাক্ত অবস্থায় ওই তরুণী ভক্তিনগর থানায় প্রাণ বাঁচাতে ছুটে এলে বিষয়টি প্রকাশ্যে আসে। নির্যাতিতার বয়ান শুনে রাতেই অভিযানে নেমে পুলিশ অভিযুক্ত যুবক অভিনব ঘোষকে গ্রেফতার করেছে। এই ঘটনায় শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিনব ঘোষ নকশালবাড়ির বাসিন্দা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বছরখানেক আগে ওই তরুণীর সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার ‘পার্টি’ দেওয়ার নাম করে চেকপোস্ট এলাকার ওই নামী হোটেলে তরুণীকে নিয়ে গিয়েছিল অভিনব। অভিযোগ, সেখানে রুম বুক করার পরেই তরুণীর মুখ ও হাত-পা বেঁধে শুরু হয় অকথ্য নির্যাতন। টানা তিন দিন ধরে চলে এই নারকীয় অত্যাচার। তরুণীর সারা শরীরে মারধরের গভীর ক্ষত এবং সিগারেটের ছ্যাঁকার দাগ দেখে খোদ দুঁদে পুলিশকর্মীরাও শিউরে উঠেছেন।

বুধবার রাতে তরুণী অসুস্থ বোধ করছেন বলে কাতরালে অভিনব দয়া করে তাঁর বাঁধন খুলে দেয়। সেই সুযোগেই প্রাণ হাতে নিয়ে হোটেল থেকে পালিয়ে সরাসরি থানায় পৌঁছান ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে দ্রুত জাল বিছিয়ে অভিযুক্তকে পাকড়াও করে ভক্তিনগর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতা তরুণী বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। হোটেলের নিরাপত্তা ব্যবস্থা এবং নজরদারি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

 

Read more!
Advertisement
Advertisement