Advertisement

বাগডোগরায় বিমান বাতিল হতেই স্পাইসজেট কর্মী-যাত্রী বচসা, একে অপরকে গালিগালাজ

এক যাত্রী নোমান শেখের দাবি, বিকেল ৪টা ১০ মিনিটে বিমানটি ছাড়ার কথা ছিল। কিন্তু বারবার সময় বদলানো হয়। রাত ১০টায় উড়ান ছাড়বে বলে জানানো হয়। পরে সন্ধ্যার দিকে যাত্রীদের জানানো হয় যে উড়ানটি বাতিল করা হয়েছে।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • শিলিগুড়ি ,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 11:09 PM IST
  • ১৩ জুন বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার কথা ছিল স্পাইসজেটের SG 151 বিমানের
  • তবে বারবার বিমানের উড়ানের সময় বদলানো হচ্ছিল

বাগডোগরা বিমানবন্দরে স্পাইসজেট সংস্থার মহিলা কর্মীদের সঙ্গে যাত্রীদের ঝামেলা। আর সেই ঝামেলা এমন পর্যায়ে পৌঁছে যায় যে, একে অপরকে লক্ষ্য করে গালিগালাজ শুরু করে দেন তাঁরা। সেই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  

১৩ জুন বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার কথা ছিল স্পাইসজেটের SG 151 বিমানের। তবে বারবার বিমানের উড়ানের সময় বদলানো হচ্ছিল। শেষ পর্যন্ত তা বাতিল করে দেওয়া হয়। তার জেরে ক্ষুব্ধ যাত্রীদের সঙ্গে বিমান সংস্থার কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। আর তা চরমে পৌঁছয়। 

এক যাত্রী নোমান শেখের দাবি, বিকেল ৪টা ১০ মিনিটে বিমানটি ছাড়ার কথা ছিল। কিন্তু বারবার সময় বদলানো হয়। রাত ১০টায় উড়ান ছাড়বে বলে জানানো হয়। পরে সন্ধ্যার দিকে যাত্রীদের জানানো হয় যে উড়ানটি বাতিল করা হয়েছে।

যাত্রীদের অভিযোগ, তাঁদের অতক্ষণ বসিয়ে রাখার পর আধসেদ্ধ ভাত দেওয়া হয়। তাঁদের থাকারও কোনও ব্যবস্থা করা হয়নি। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

সমালোচনার মুখে পড়ে স্পাইসজেট বিবৃতি জারি করে। তাদের দাবি, প্রতিকূল আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট উড়ানের জন্য নির্ধারিত বিমানটি বাগডোগরায় নামতে না পেরে কলকাতায় ঘুরিয়ে দেওয়া হয়। পরে বিমানবন্দরের ‘ওয়াচ আওয়ার’ সংক্রান্ত বিধিনিষেধের কারণে উড়ানটি বাতিল করতে হয়।

বিমান সংস্থার বক্তব্য, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কয়েকজন ক্ষুব্ধ যাত্রী এবং কর্মীদের মধ্যে বচসা শুরু হয়। ঘটনার সঙ্গে জড়িত মহিলা কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁকে অবিলম্বে সাসপেন্ড করা হয়। সংস্থার দাবি, যাত্রী, কর্মী এবং উড়ান পরিচালনার নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

Read more!
Advertisement
Advertisement